এনবিআরের ৫১ কর্মচারীকে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্নতি

· Prothom Alo

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের অধীন বিভিন্ন দপ্তরে কর্মরত ৫১ জন কর্মচারীকে পদোন্নতি দিয়ে ১০ম গ্রেডের ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৪ শাখা থেকে গতকাল রোববার (৩০ আগস্ট ২০২৬) জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডের ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতনক্রমে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পাবেন।

Visit somethingsdifferent.biz for more information.

সোনালী ব্যাংকে চুক্তিতে ২ বছর চাকরি, মাসে বেতন ২ লাখ ৫০ হাজার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের ৯ আগস্টের স্মারক এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ১ আগস্টের স্মারকের ভিত্তিতে এ নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাব-ইন্সপেক্টর, সেপাই, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, রেডিও অপারেটর, ক্যাশিয়ার, অফিস সুপারিনটেনডেন্ট, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীরা রয়েছেন।

তালিকার প্রথমাংশে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—হবিগঞ্জের মোছা. মাজেদা খাতুন, চুয়াডাঙ্গার মো. রিজবাইল হোসেন, ঝিনাইদহের মুহা. বিপ্লব হোসেন, টাঙ্গাইলের মো. জাহাঙ্গীর আলম ও জীবন কুমার চক্রবর্তী, ঝালকাঠির মো. সুমন হাওলাদার, সাতক্ষীরার মো. আবদুল আলীম, শরীয়তপুরের মুহাম্মদ মামুন হোসেন এবং সিরাজগঞ্জের মো. এনামুল হাসান।

ঢাবি আইবিএতে পোশাক ব্যবসায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, নেই টিউশন ফি

এ ছাড়া পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আমিনুল হক ও শেখ মো. ফরিদ উদ্দিন, কুমিল্লার মোহাম্মদ আলী, সিলেটের মো. আবু হানিফ সবুজ ও মো. কাউছার আহমদ, রাজবাড়ীর মো. দ্বীন ইসলাম, ভোলার মো. সালমান, ঢাকার মো. আল হেলাল তাজ, সুজিত সরকার, মোসা. রোমানা আমিন, মুহাম্মদ আরিফুল হক ফুল, মো. শরিয়াত উল্লাহ ভূঁইয়া, মো. আরিফুর রহমান, মো. মিনহাজুল ইসলাম ও এম রিয়াদ হোসেন।

অন্যান্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন খাগড়াছড়ির সোমেধ তপন চাকমা, চাঁদপুরের মো. স্বপন মজুমদার, মোহাম্মদ মনির হোসেন ও মো. সাজ্জাদুর রহমান, যশোরের মো. সেলিম রেজা, নরসিংদীর মো. মোশারফ হোসেন, জামালপুরের আবদুল্লাহ আল মামুন, মসিনুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন, রংপুরের মো. আতিকুজ্জামান ও মো. আবদুল্লাহ আল মামুন এবং সিরাজগঞ্জের মো. আমিনুল ইসলাম।

এ তালিকায় আরও রয়েছেন নারায়ণগঞ্জের রিয়াজুল ইসলাম মোল্লা, গোপালগঞ্জের মো. শফিকুল ইসলাম, নোয়াখালীর মো. সালাউদ্দিন সোহেল, হবিগঞ্জের শিশির দাস, ময়মনসিংহের মো. কামরুল হাসান, রাজশাহীর মো. জুবায়ের ইসলাম, কক্সবাজারের রুবেল দে, কুমিল্লার মো. আরিফুল ইসলাম, শেরপুরের তাহমিনা আক্তার রানী, ঝালকাঠির ফারহানা হোসাইন সুমী, পটুয়াখালীর আবু সালে মো. সোহেল এবং বরিশালের মো. কামরুল ইসলাম।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে কয়েকটি জরুরি শর্তও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি অথবা নির্ধারিত যেকোনো প্রতিষ্ঠানে কমপক্ষে তিন মাসের বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যোগদানের তারিখ থেকে এক বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে, প্রয়োজনে এই শিক্ষানবিশকাল দুই বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। শিক্ষানবিশকালে সন্তোষজনক আচরণ ও কর্মসম্পাদন এবং নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চাকরি স্থায়ীকরণ করা হবে।

জার্মানি থেকে মালয়েশিয়া—কম খরচে পড়াশোনার ১০ দেশ

প্রশিক্ষণ শুরুর আগে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ৩০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে। বন্ডের শর্ত অনুযায়ী, শিক্ষানবিশকাল অথবা প্রশিক্ষণ শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ত্যাগ করলে প্রশিক্ষণকালীন প্রাপ্ত যাবতীয় অর্থ ফেরত দিতে হবে।

এদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে এবং তাঁদের চাকরির অন্যান্য বিষয় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত হবে।

Read full story at source