অ্যাপ থেকে শিখে কি অন্য ভাষায় অনর্গল কথা বলা সম্ভব

· Prothom Alo

পাঁচ মাস ধরে একটি ছোট্ট সবুজ প্যাঁচা চিহ্নের অ্যাপের সঙ্গে আমার প্রতিদিনের পরিচয়। আমি যখন ভাষার পাঠ শেষ করি, তখন এটি আমাকে দারুণ উৎসাহ দেয়। আবার কোনো দিন নিয়মিত অনুশীলনে দেরি হলে এটি মনে করিয়ে দেয়।

Visit saltysenoritaaz.com for more information.

কয়েক মাস এভাবে অনুশীলনের পর একদিন হঠাৎ কানে আসা একটি জার্মান কথোপকথনের কিছু অংশ বুঝতে পেরে আমি খুবই আনন্দিত হই। তবে আমার মনে একটি প্রশ্ন জাগে, কেবল এই অ্যাপ ব্যবহার চালিয়ে গেলে আমি কি সত্যিই যেকোনো ভাষার পুরো কথা বুঝতে পারব? নিজের মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারব?

ভাষা শেখার অ্যাপগুলোর কার্যকারিতা ও সুবিধা

নর্দার্ন অ্যারিজোনা ইউনিভার্সিটির ফলিত ভাষাবিজ্ঞানের অধ্যাপক লিউক প্লনস্কি। তিনি জানান, ডুয়োলিঙ্গো ও ব্যাবেলের মতো অ্যাপগুলোর বিশেষত্ব হলো এগুলো ভাষাকে ছোট ছোট ও খেলার মতো পাঠে ভাগ করে। অডিও, লিখিত টেক্সট ও ভিজ্যুয়ালের সমন্বয় থাকায় শিক্ষার্থীরা সহজেই নতুন শব্দ দেখতে, শুনতে এবং সেগুলোর অর্থ বুঝতে পারে।

এসব অ্যাপ ‘স্পেসড প্র্যাকটিস’ বা নির্দিষ্ট বিরতিতে অনুশীলনের সুযোগ দেয়। অর্থাৎ, আগে শেখা বিষয়গুলোতে কিছুদিন পর পর ফিরে আসার ব্যবস্থা থাকে। গবেষণায় দেখা গেছে, একটানা মুখস্থ করার চেয়ে বিরতি দিয়ে অনুশীলন করলে পড়া বেশি দিন মনে থাকে। সে জন্য নতুন শব্দ শেখার জন্য টানা ৩০ মিনিট ব্যয় করার চেয়ে কয়েক দিন ধরে ১০ মিনিট করে তিনটি সেশনে ভাগ করে নিলে পড়া অনেক বেশি দিন মনে থাকে।

যেকোনো ফোনে ভালো ছবি তুলব কীভাবে

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের হিস্পানিক ভাষাবিজ্ঞানের অধ্যাপক গিলিয়ান লর্ড বলেন, নতুন শব্দভান্ডার, ছোট বাক্যাংশ ও যেসব বিষয় পুনরাবৃত্তির মাধ্যমে শেখা যায়। এগুলোর ক্ষেত্রে এসব অ্যাপ দারুণ কাজ করে। ডুয়োলিঙ্গোর একটি গবেষণায় দাবি করা হয়েছে, তাদের ফরাসি ও স্প্যানিশ কোর্সের নির্দিষ্ট অংশ শেষ করলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারটি সেমিস্টার শেষ করা শিক্ষার্থীদের সমপরিমাণ পড়া ও শোনার দক্ষতা অর্জন করতে পারে। তাও অনেক কম সময়ে। তবে এই গবেষণায় শিক্ষার্থীদের বলা বা লেখার দক্ষতা মাপা হয়নি।

এই অ্যাপগুলোর বড় সুবিধা হলো এগুলো বিনা মূল্যে পাওয়া যায় ও ফোনে থাকার কারণে যেকোনো সময় ব্যবহার করা যায়।

যেকোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা

এগুলোর ডিজাইন ও গেমের মতো ফিচার শিক্ষার্থীদের ব্যবহারে আগ্রহী রাখে। ডুয়োলিঙ্গোর লিলি চরিত্রটি বা প্যাঁচাটি যেমন আকর্ষণীয়, তেমনি এর শব্দ ও টাচ অনুভূতিগুলো আনন্দদায়ক। স্ট্রিকস (টানা অনুশীলনের দিন) এবং হার্টসের মতো ফিচারের কারণে এগুলো গেমের মতো মনে হয়। নতুন একটি ভাষা শেখার শুরুটা বেশ কঠিন মনে হতে পারে। কিন্তু এসব আনন্দদায়ক মাধ্যম মানুষের ভয় দূর করে শেখার সুযোগ তৈরি করে দেয়।

হাওয়াই ইউনিভার্সিটির দ্বিতীয় ভাষা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড্যানিয়েল ইসবেল জানান, অ্যাপগুলো নিয়ম করে রিমাইন্ডার পাঠায় ও গেমের মতো পয়েন্ট ও স্ট্রিকস দেয়। ফলে প্রতিদিন শেখার একটি ভালো অভ্যাস গড়ে ওঠে। ভাষা শেখা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা দ্রুত দৌড়ের চেয়ে ম্যারাথনের মতো। তাই উচ্চ দক্ষতা অর্জন করতে হলে কয়েক হাজার ঘণ্টার অনুশীলন প্রয়োজন, যা এই অ্যাপগুলো নিয়মিত চালিয়ে নিতে সাহায্য করে।

পিটুলিগাছ যেভাবে আগলে রাখে নদীর পাড়

অ্যাপগুলোর সীমাবদ্ধতা

ভাষাশিক্ষার অ্যাপগুলো মূলত প্রাথমিক জ্ঞান অর্জন, সাইনবোর্ড পড়া কিংবা পথ চেনার মতো সাধারণ কাজের জন্য উপযুক্ত হলেও এগুলো বাস্তব জীবনের স্বতঃস্ফূর্ত যোগাযোগের বিকল্প হতে পারে না। অধ্যাপক গিলিয়ান লর্ড ও ড্যানিয়েল ইসাবেল জানান, এসব অ্যাপের কথা বলার অনুশীলনগুলো অত্যন্ত নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট কিছু বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। ফলে মানুষের সঙ্গে সরাসরি কথোপকথনের জটিলতা, তাৎক্ষণিক ভাববিনিময় বা পরিস্থিতি সামলানোর মতো প্রয়োজনীয় দক্ষতা অর্জনে শিক্ষার্থীরা অপ্রস্তুত থেকে যান। কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠানে সাবলীলভাবে ভাষা ব্যবহারের জন্য কেবল অ্যাপের ওপর নির্ভর করা যায় না।

এর বাইরেও ব্যাকরণ ও সংস্কৃতি শেখার ক্ষেত্রে অ্যাপগুলোতে বড় ধরনের ঘাটতি রয়েছে। অধ্যাপক লিউক প্লনস্কির মতে, অ্যাপগুলো বাক্যের ব্যাকরণগত স্পষ্ট ব্যাখ্যা এ এড়িয়ে যায় এবং সংস্কৃতির মতো গভীর বিষয়টিও এখানে খুব হালকাভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি নিয়মিত চর্চা ধরে না রাখা আরেকটি বড় সমস্যা। ২০১৯ সালের এক গবেষণায় দেখা গেছে, ৮৭ শতাংশ ব্যবহারকারীই এক বছরের মধ্যে অ্যাপ ব্যবহার ছেড়ে দেন। সরাসরি ক্লাসের মতো সামাজিক দায়বদ্ধতা না থাকায় বেশির ভাগ মানুষ সাবলীলতা অর্জনের আগেই অনুশীলন মাঝপথে বন্ধ করে দেন।

ভাষা শেখার জন্য রয়েছে ডুয়োলিঙ্গো-সহ বেশ কিছু অ্যাপ

নতুন ভাষা শেখার জন্য বিশেষজ্ঞদের সহজ পরামর্শ

নতুন একটি ভাষা শিখতে চাইলে অ্যাপ ব্যবহার করা বেশ ভালো পদক্ষেপ। বিশেষজ্ঞরা মনে করেন, ভাষা শেখার শুরুতে অ্যাপ বেশ কার্যকর ও আনন্দের। তাই প্রতিদিনের অভ্যাসে এটি রাখা যেতে পারে।

তবে কেবল অ্যাপের ওপর ভরসা রাখলে চলবে না। আসল মানুষদের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করতে হবে। তাই কোনো ভাষার ক্লাসে ভর্তি হওয়া বা অনলাইনে সরাসরি যোগাযোগের মাধ্যম বেছে নেওয়া উচিত। এর পাশাপাশি পছন্দের ভাষায় গান শোনা, মুভি বা নাটক দেখা এবং পডকাস্ট শোনার অভ্যাস করা ভালো। এতে ভাষাটির উচ্চারণের ধরন ও সংস্কৃতির সঙ্গে সহজে পরিচিত হওয়া যায়।

তাই অ্যাপ দিয়ে নিয়মিত চর্চা চালিয়ে যাওয়ার পাশাপাশি বাস্তব জীবনে মানুষের সঙ্গে কথা বলার পরিবেশ তৈরি করাই বুদ্ধিমানের কাজ।

সূত্র: পপুলার সায়েন্সন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠিয়েছে নাসা

Read full story at source