নেপালের দুর্গতদের সহায়তায় ১০ লাখ ডলার দিয়েছে বাংলাদেশ

· Prothom Alo

উত্তর নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রেক্ষাপটে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তা দিতে দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২ কোটি ৩০ লাখ টাকা) সহায়তা দিয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা ওই চিঠিতে দুর্যোগ ত্রাণ তহবিলে বাংলাদেশের সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Visit biznow.biz for more information.

এর আগে ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ছাড়া নেপালে সংঘটিত এই মর্মান্তিক দুর্যোগের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় সংসদও ২০২৬ সালের ২৭ আগস্ট একটি শোক প্রস্তাব গ্রহণ করে।

Read full story at source