দেশের বাজারে ৪৯ ইঞ্চি ও ৫৭ ইঞ্চি পর্দার স্যামসাং মনিটর

· Prothom Alo

দেশের বাজারে ৪৯ ইঞ্চি ও ৫৭ ইঞ্চি পর্দার দুটি মডেলের আলট্রা ওয়াইড ওডিসি মনিটর এনেছে স্যামসাং। ‘ওডিসি ওএলইডি জি৯’ ও ‘ওডিসি নিও জি৯’ মডেলের বাঁকানো পর্দার মনিটরগুলোতে একসঙ্গে একাধিক ট্যাব চালু করে দ্রুত কাজ করা যায়। মডেলভেদে মনিটর দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৮৫ হাজার টাকা ও ৩ লাখ ১৫ হাজার টাকা। ‘ওডিসি জি৬’ নামের আরেকটি মডেলের মনিটরও বাজারে পাওয়া যাচ্ছে, যার দাম ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

Visit betsport24.es for more information.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কাজের চাহিদা ও ধরন বদলে যাওয়ার ফলে একসঙ্গে অনেকগুলো কাজ করার প্রয়োজন হয়, যা ২৪ ইঞ্চির ছোট মনিটরে করা সম্ভব হয় না। আকারে ছোট মনিটরে প্রতিটি কাজের জন্য আলাদা উইন্ডো চালু করা গেলেও সেগুলো আকারে ছোট হওয়ায় কাজ করার সময় চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে। তবে ৫৭ ইঞ্চি পর্দার ওডিসি নিও জি৯ মডেলের মনিটরটিতে আকারে বড় বাঁকানো পর্দা থাকায় তিন-চারটি উইন্ডো চালু করে একই সময়ে বিভিন্ন কাজ করা যায়। মনিটরটি বর্তমানে বাংলাদেশে বিক্রি হওয়া সবচেয়ে বড় মনিটর।

৪৯ ইঞ্চি আলট্রাওয়াইড পর্দার ওডিসি ওএলইডি জি৯ মডেলের মনিটরটিতে রয়েছে ওএলইডি প্রযুক্তি, যা উজ্জ্বল রং ও নিখুঁত ছবি ফুটিয়ে তোলে। এর ফলে গ্রাফিক ডিজাইন বা ভিডিও সম্পাদনার মতো তুলনামূলকভাবে বেশি ভিজ্যুয়ালনির্ভর কাজের জন্য মনিটরটি বেশ কার্যকর।

Read full story at source