রহিমুদ্দির ভাইয়ের বেটা
· Prothom Alo

চাচা আর ভাজতে সন্ধ্যাবেলায় দুই জনে আলাপ-সালাপ করিতেছে।
ভাজতে: চাচা! আজ বাজারে গিয়াছিলাম।
Visit newssport.cv for more information.
চাচা: যাবি না! তবে বাড়িতে বসিয়া থাকবি নাকি?
ভাজতে: একটা কুমড়া লইয়া গিয়াছিলাম।
চাচা: নিবি না? খালি হাতে বাজারে যাবি নাকি?
ভাজতে: একটা লোক আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল।
চাচা: দাম জিজ্ঞাসা করিবে না, তবে কি বিনা পয়সায় কুমড়াটা লইবে?
ভাজতে: আমি আট আনা দাম চাহিলাম।
চাচা: আট আনা চাবি না, তবে কি মাঙ্না দিবি অত বড় কুমড়াটা?
ভাজতে: সে লোকটা দুই আনা বলিল।
চাচা: বলিবে না? অতটুকু কুমড়া তুমি আট আনা চাহিলেই সে নিবে কেন?
ভাজতে: আমি বলিলাম, বাপের পুষ্যি কুমড়া খাইছ
কোনো দিন?
চাচা: বেশ বলিয়াছিস্। এত বড় কুমড়াটা বেটা দুই আনা মাত্র দর করিল!
রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বিঘা জমি' অবলম্বনে দুই বিঘা Landইস্যু আসে ইস্যু যায়...অটোরিকশা লইয়া সরকার কী করবে?ভাজতে: এমন সময় এক পুলিশ আসিল।
চাচা: আসিবে না? তুমি ভদ্রলোকের ছেলেকে বলিয়াছ, বাপের পুষ্যি কোনো দিন কুমড়া খাইয়াছ? দেখো না কী হয়!
ভাজতে: পুলিশ আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল।
চাচা: দাম জিজ্ঞাসা করিবে না? পুলিশ বলিয়া কুমড়াটা মাঙ্না লইবে নাকি?
ভাজতে: আমি কুমড়াটার দাম আট আনা চাহিলাম।
চাচা: বেশ! বেশ! আমার ভাজতে! দাম চাহিবি না! পুলিশ দেখিয়া ডরাইবি নাকি?
ভাজতে: পুলিশ দুই আনা দাম করিল।
চাচা: করিবে না? পুলিশ বলিয়া তাহারা জিনিসের দাম–দস্তুর জানে না? এতটুকু কুমড়া, তার দাম দুই আনার বেশি আর কত হইবে?
ভাজতে: আমি বলিলাম, বাপের পু্ষ্যি কুমড়া খাইয়াছ
কোনো দিন?
চাচা: বেশ বলিয়াছিস্! পুলিশ বলিয়া ডরাইবি কেন? বেটা আট আনার কুমড়াটা দুই আনায় লইতে চায়?
ভাজতে: তখন পুলিশ আমাকে ধরিয়া খুব মার দিল।
চাচা: দিবে না? যত বড় মুখ নয় তত বড় কথা? পুলিশের সাথে বাহাদুরি!
ভাজতে: মারিতে মারিতে আমাকে থানায় লইয়া গেল।
চাচা: থানায় লইয়া যাইবে না? পুলিশকে তুমি অপমান করিয়াছ!
ভাজতে: সেখানে বড় দারোগা আসিল।
চাচা: আসবে না? দেখো তোমার ওপর আরও কী দুর্গতি হয়।
ভাজতে: বড় দারোগা আসিয়া আমাকে ছাড়িয়া দিল।
চাচা: দিবে না? তুমি যে রহিমুদ্দীর ভাইর বেটা।
[পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) মূলত কবি হিসেবে খ্যাত হলেও গদ্যও লিখেছেন প্রচুর। তাঁর লোকগল্পে অসাধারণ রসাত্মক উপাদানের উপস্থিতি লক্ষ করা যায়। গল্পটি তাঁর বাঙ্গালীর হাসির গল্প গ্রন্থ থেকে সংগৃহীত।]