সপ্তাহের শেষ দিকে আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে কোন রাশির জাতকের
· Prothom Alo
![]()
অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
Visit chickenroadslot.lat for more information.
এ সপ্তাহের রাশিফল (১৯-২৫ সেপ্টেম্বর ২০২৬)
মেষ রাশি
মেষ রাশিসপ্তাহের শুরুতেই মনে হতে পারে, সবকিছু একসঙ্গে কেন আমার ঘাড়ে?
পরিবার, বাড়িঘর কিংবা ব্যক্তিগত কোনো বিষয় আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কথায়–কথায় উত্তেজিত হয়ে গেলে ছোট বিষয়ও বড় হয়ে উঠতে পারে। তবে ভালো খবর হলো, আটকে থাকা কোনো পারিবারিক বা সম্পত্তি–সংক্রান্ত বিষয়ে সমাধানের দরজা খুলতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আপনি পিছিয়ে থাকার মানুষ নন। বরং চাপ যত বাড়বে, নিজের দক্ষতা দেখানোর সুযোগও তত বাড়বে। পুরোনো কোনো ঝামেলা এবার মিটিয়ে ফেলার সুযোগ আসতে পারে। অর্থের ক্ষেত্রে আয় থাকলেও হঠাৎ খরচ এসে বাজেটের হিসাব এলোমেলো করতে পারে।
সপ্তাহের মাঝামাঝি দূরের কোনো খবর, ভ্রমণ বা নতুন কিছু শেখার সুযোগ মন ভালো করে দিতে পারে। শেষ দিকে কাজের ব্যস্ততা বাড়বে। নিজের রাগকে যদি একটু লাগাম দিতে পারেন, তাহলে সপ্তাহের শেষটা শুরুর থেকে অনেক বেশি স্বস্তির হবে।
বৃষ রাশি
বৃষ রাশিআপনার ভেতরের ‘কিছু একটা করি’ ভাবটা বেশ জোরালো হবে। নতুন পরিকল্পনা, নতুন যোগাযোগ কিংবা ছোট কোনো উদ্যোগ ভবিষ্যতে বড় কাজে লাগতে পারে। কাছের কারও সঙ্গে কথাবার্তায় সামান্য ভুল–বোঝাবুঝি হতে পারে, তাই মুখের কথাকে একটু মেপে ব্যবহার করুন। অর্থের দিক থেকে সময়টা বেশ আশাব্যঞ্জক। আয় বাড়ানোর চিন্তা যেমন মাথায় আসবে, তেমনি সঞ্চয়ের নতুন পথও খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ নজরে আসতে পারে, বিশেষ করে যে কাজটি এত দিন নীরবে করে যাচ্ছিলেন। পড়াশোনা বা নতুন দক্ষতা শেখার জন্যও সময়টি ভালো।
সপ্তাহের শুরুতে মন কিছুটা অস্থির থাকলেও পরে পরিস্থিতি অনেক হালকা লাগবে। দূরের কোনো জায়গা থেকে খবর আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বেশি প্রশ্ন না করে একটু বেশি শুনুন। সপ্তাহের শেষ দিকে মনে হতে পারে, ‘আচ্ছা, ব্যাপারটা তো এত খারাপও ছিল না!’
মিথুন রাশি
মিথুন রাশিটাকাপয়সা আর পরিবার—এই দুই বিষয়ই সপ্তাহজুড়ে আপনার আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে। আয় নিয়ে ভালো খবর আসতে পারে, কিন্তু সেই টাকা ধরে রাখাটাই হবে আসল চ্যালেঞ্জ।
পরিবারের কারও সঙ্গে সামান্য কথা–কাটাকাটি হলেও সেটি দ্রুত সামলে নেওয়া সম্ভব। এই সপ্তাহে আপনার কথার জোর অনেক বেশি থাকবে; কিন্তু মনে রাখবেন, কথার জোর আর কথার ধার এক জিনিস নয়! কর্মক্ষেত্রে বুদ্ধি ও যোগাযোগের দক্ষতা কাজে লাগিয়ে সুবিধা নিতে পারবেন। বাড়ি, সম্পত্তি কিংবা যানবাহন নিয়ে পরিকল্পনা এগোতে পারে।
সপ্তাহের শুরুতে সম্পর্কের বিষয়গুলো আবেগপ্রবণ করে তুলতে পারে। পরে পরিস্থিতি কিছুটা অপ্রত্যাশিত মোড় নিতে পারে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা অংশীদারত্বের আগে কাগজপত্র ভালোভাবে দেখে নিন। সপ্তাহের শেষ দিকে আর্থিক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশিনিজেকে নিয়ে নতুন করে ভাবার সপ্তাহ এটি। অনেক দিন ধরে যে কাজটি ‘পরে করব’ বলে ফেলে রেখেছিলেন, সেটি এবার শুরু করার ইচ্ছা জাগতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, তবে মেজাজটাও একটু চড়া থাকতে পারে। ফলে প্রিয় মানুষটির সঙ্গে তর্ক করে পরে নিজেকেই বলতে হতে পারে, ‘এত রাগ করার কী ছিল!’
পরিবারে আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাড়ি, সম্পত্তি বা পারিবারিক কোনো বিষয়ে অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিংবা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ আসবে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ বিশেষ কাজে লাগতে পারে।
সপ্তাহের শুরুতে কাজের চাপ বেশি থাকলেও পরে সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের দিকে মন যাবে। দাম্পত্য জীবনে জমে থাকা কথা বলার সুযোগ পাওয়া যেতে পারে। যাঁরা নতুন চাকরি বা কাজের সন্ধানে আছেন, তাঁরা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন। শুধু একটি বিষয় মনে রাখুন, সবকিছু একদিনে বদলাতে হবে, এমন কোনো নিয়ম নেই।
সিংহ রাশি
সিংহ রাশিএ সপ্তাহে আপনার পকেট একটু ‘চোখে চোখে’ রাখতে হবে! প্রয়োজনীয় খরচের পাশাপাশি হঠাৎ কিছু বাড়তি ব্যয় এসে হাজির হতে পারে। তাই বড় কেনাকাটা করার আগে দুবার ভাবুন। দূরের কোনো জায়গা, বিদেশ বা অনলাইন যোগাযোগ থেকে নতুন সুযোগের খবর আসতে পারে। নিজের দক্ষতা বাড়ানোর জন্য ভালো সময়। কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে, তবে সেই পরিশ্রম একেবারে পানিতে যাবে না।
সপ্তাহের শুরুতে মন থাকবে সৃজনশীলতা কিংবা প্রিয় মানুষের দিকে। দায়িত্ব ও কাজের চাপ বাড়বে। পরিবারের কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যাঁরা নতুন কিছু শেখা বা ক্যারিয়ারে পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা পরিকল্পনা সাজাতে পারেন। অর্থনৈতিক বিষয়ে অন্যের কথায় হুট করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সপ্তাহের শেষ দিকে বুঝতে পারবেন, একটু আগে থেকে হিসাব করে চললে অনেক অপ্রয়োজনীয় ঝামেলাই এড়ানো যেত।
কন্যা রাশি
কন্যা রাশিএ সপ্তাহে আপনাকে দেখে মনে হতে পারে, পরিকল্পনা ছাড়া কিছুই করেন না! নিজের ভবিষ্যৎ, কাজ এবং ব্যক্তিগত লক্ষ্য নিয়ে বেশ পরিষ্কার চিন্তা আসবে। কথা বলার ক্ষমতা ও যুক্তি দিয়ে অন্যকে বোঝাতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পেতে পারে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থের দিক থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে পরিচিতি বা যোগাযোগের মাধ্যমে। তবে বন্ধুত্ব আর টাকার হিসাব একসঙ্গে মেশালে পরে অস্বস্তি হতে পারে।
সপ্তাহের শুরুতে বাড়ি ও পরিবারের বিষয়ে ব্যস্ততা থাকবে। মাঝামাঝি পড়াশোনা, সন্তান কিংবা ভালো লাগার কোনো কাজে মন বসবে। পরীক্ষার্থী ও সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বেশ উপভোগ্য হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত বিশ্লেষণ না করাই ভালো; সব কথার গোপন অর্থ থাকে না! সপ্তাহের শেষ দিকে আত্মবিশ্বাস বাড়বে এবং একটি পরিকল্পনাকে বাস্তবে এগিয়ে নেওয়ার সুযোগ আসবে।
তুলা রাশি
তুলা রাশিকাজের জায়গায় এই সপ্তাহে আপনার নামটি একটু বেশি শোনা যেতে পারে। দায়িত্ব বাড়বে, সঙ্গে নিজের যোগ্যতা দেখানোর সুযোগও আসবে। তবে কাজের চাপের মধ্যে কারও সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়লে লাভ আপনার নয়। শান্ত থাকাই হবে আপনার সবচেয়ে বড় কৌশল। চাকরিতে নতুন দায়িত্ব বা পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থের ক্ষেত্রে আয় থাকলেও খরচও কম হবে না। দূরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগতে পারে।
সপ্তাহের শুরুতে নতুন মানুষের সঙ্গে পরিচয় বা যোগাযোগ বাড়বে। পরে পরিবার ও বাড়ির বিষয় সামনে আসবে। বাসস্থান পরিবর্তন, বাড়ি সাজানো বা সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনে কাজের চাপ যেন সম্পর্কের ওপর পড়ে না যায়। সপ্তাহের শেষ দিকে কর্মক্ষেত্রে এমন কোনো অগ্রগতি হতে পারে, যা আপনাকে নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে আশাবাদী করবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিএ সপ্তাহে মনে হবে দিগন্তটা একটু বড় হয়ে গেছে। দূরযাত্রা, উচ্চশিক্ষা, নতুন প্রশিক্ষণ কিংবা নতুন কোনো অভিজ্ঞতার সুযোগ সামনে আসতে পারে। কোনো অভিজ্ঞ ব্যক্তি এমন একটি পরামর্শ দিতে পারেন, যা পরে বেশ কাজে লাগবে। কর্মক্ষেত্রেও যোগাযোগ বাড়বে। পরিচিত কারও মাধ্যমে নতুন সুযোগের দরজা খুলতে পারে। অর্থের দিক থেকে লাভের সম্ভাবনা থাকলেও বন্ধুত্বের কারণে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
সপ্তাহের শুরুতে পরিবার ও টাকাপয়সার বিষয় কিছুটা ব্যস্ত রাখবে। পরে নিজের উদ্যোগে নতুন কিছু শুরু করার ইচ্ছা বাড়বে। চাকরিপ্রার্থীরা নতুন খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রেম বা ব্যক্তিগত সম্পর্কে নিজের কথা বলার পাশাপাশি অন্য পক্ষের কথাটাও শুনুন। সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। ধীরে এগোলে সপ্তাহের শেষ দিকে নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ ইতিবাচক অনুভূতি তৈরি হবে।
ধনু রাশি
ধনু রাশিএই সপ্তাহে সবকিছু যেন একটু রহস্যময়! কোনো বিষয় প্রথমে পরিষ্কার মনে না হলেও ধীরে ধীরে আসল চিত্র সামনে আসবে। অর্থনৈতিক বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। ধার, ঋণ কিংবা অন্যের সঙ্গে যৌথভাবে টাকা ব্যবহারের ক্ষেত্রে হিসাব করে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে এবং আপনার কাজ কর্তৃপক্ষের নজরে পড়বে। গবেষণা, গভীর পড়াশোনা বা কঠিন কোনো বিষয় নিয়ে কাজ করার জন্য সময়টি কার্যকর। ব্যক্তিগত জীবনে হঠাৎ কোনো পরিবর্তন ঘটলেও সেটি নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে।
সপ্তাহের শুরুতে নিজের ওপর বিশ্বাস বাড়বে। পরে পরিবার ও অর্থের বিষয় সামনে আসবে। বিদেশযাত্রা, উচ্চশিক্ষা বা চাকরির পরিকল্পনা থাকলে নতুন খবর আসতে পারে। তবে আবেগের মুহূর্তে বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। সপ্তাহের শেষে মনে হতে পারে, কিছু দরজা বন্ধ হওয়াটাও আসলে নতুন দরজা খোলার প্রস্তুতি ছিল।
মকর রাশি
মকর রাশিসম্পর্কের সপ্তাহ বলা যায় এটিকে। দাম্পত্য, ব্যবসা কিংবা কাছের মানুষের সঙ্গে বোঝাপড়ার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। ছোটখাটো মতের অমিল হতে পারে, কিন্তু সমস্যা সমাধানের সুযোগও থাকবে। শুধু নিজেকে প্রমাণ করার প্রতিযোগিতায় যাবেন না। ব্যবসায়ীরা অংশীদারের সঙ্গে টাকা ও দায়িত্বের বিষয় পরিষ্কার করে নিন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নতুন দায়িত্বও আসতে পারে। পড়াশোনা, দূরযাত্রা কিংবা নতুন কিছু শেখার সুযোগ মনকে চাঙা করবে।
সপ্তাহের শুরুতে একটু একা একা লাগতে পারে, কিন্তু পরে আত্মবিশ্বাস ফিরে আসবে। অর্থের ক্ষেত্রে বড় সমস্যা না থাকলেও সম্পর্কের কারণে অতিরিক্ত খরচ হতে পারে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার ভূমিকা থাকবে। প্রিয় মানুষের সঙ্গে কথা বলার সময় পুরোনো হিসাব খুলে বসবেন না। সপ্তাহের শেষ দিকে একটি সম্পর্ক বা কাজের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশিকাজের চাপ, প্রতিযোগিতা আর দায়িত্ব—এই তিনটি শব্দ সপ্তাহজুড়ে আপনার সঙ্গী হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই; বরং চাপের মধ্যেই নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন।
কর্মক্ষেত্রে পুরোনো কোনো সমস্যা মিটে যেতে পারে। সহকর্মীর সঙ্গে মতবিরোধ হলে সেটিকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবেন না। অর্থের ক্ষেত্রে ঋণ বা বাড়তি খরচের বিষয়ে সতর্ক থাকুন।
সপ্তাহের শুরুতে আয় বা লাভের কোনো খবর মন ভালো করতে পারে। পরে খরচের চাপ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র বা আর্থিক তথ্য যাচাই করে রাখুন। নিজের দৈনন্দিন রুটিনও একটু গুছিয়ে নেওয়া দরকার। যাঁরা চাকরি খুঁজছেন, পরিচিত কারও কাছ থেকে সুযোগের খবর পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি ব্যস্ততা বাড়লেও শেষ দিকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। মনে রাখবেন, সব যুদ্ধ জিততে দৌড়াতে হয় না, কখনো ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
মীন রাশি
মীন রাশিএই সপ্তাহে আপনার মনটা একটু বেশি সৃষ্টিশীল থাকবে। পড়াশোনা, লেখা, শিল্প, সন্তান কিংবা ভালো লাগার কোনো কাজে আনন্দ খুঁজে পাবেন। যাঁরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য মনোযোগ ধরে রাখার সময়। সম্পর্কেও উষ্ণতা বাড়তে পারে, তবে অতিরিক্ত আবেগ থেকে ছোটখাটো ভুল–বোঝাবুঝি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা ও নতুন যোগাযোগ তৈরি হবে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীরা নতুন গ্রাহক বা সহযোগীর সন্ধান পেতে পারেন।
সপ্তাহের শুরুতে কাজের ব্যস্ততা থাকবে, পরে আয় ও লাভের দিকটি বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। পরিচিত কোনো মানুষ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিতে পারেন। তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে শুধু ভালো লাগছে বলেই সিদ্ধান্ত নেবেন না, হিসাবটাও দেখুন। পরিবারের সহযোগিতা পাবেন। সপ্তাহের শেষ দিকে নিজের কোনো প্রতিভা বা দক্ষতা নিয়ে এমন একটি সুযোগ আসতে পারে, যা আপনাকে বলতে বাধ্য করবে, এটাই তো করতে চেয়েছিলাম!
পুরোনো অভিমানকে টেনে এনে বর্তমানকে ভারী করবেন না