আবেদনময় ফিউশন লুকে শ্রাবন্তী

· Prothom Alo

শ্রাবন্তী চ্যাটার্জিকে টালিউডের এক উজ্জ্বল নক্ষত্র বলা যায়। সব ঘরানার সিনেমায় অভিনয় করেই প্রশংসিত হয়েছেন তিনি। ডেব্যু করেছেন সেই ২০০৭ সালে। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ।

এদিকে ১৬ বছর বয়সে প্রথম বিয়ে। এরপর একে একে আরও দুইবার বিয়ের পিঁড়িতে বসেন আর বিচ্ছেদের পথে হাঁটেন এই টালিউড অভিনেত্রী। তবে আর যাই হোক, এই ৪০ ছুঁইছুঁই ফ্যাশনিস্তার নানা লুক দেখে বলতেই হয়, সময়ের সঙ্গে যেন বেড়েই চলছে তাঁর আবেদন।

Visit mwafrika.life for more information.

সম্প্রতি সাদা-সোনালি লুকে ধরা দিয়েছেন শ্রাবন্তী।  তাঁর পরনে ক্রিমি -হোয়াইট শাড়ির আদলে তৈরি একটি ফিউশন আউটফিট। চওড়া নেকলাইনে ফুটে উঠেছে সোনালি কারুকাজ, স্ট্র্যাপেও একই কাজ।

পোশাকটির সবচেয়ে আকর্ষণীয় দিক অবশ্য কোমরের অংশে। দুই পাশে খোলা রাখা কাটআউট অংশ সোনালি অলংকরণে ঘেরা।

শাড়ির আঁচলের মতো অংশটিও বেশ আলাদা। শিয়ার ফেব্রিকে  তৈরি রাফল দেওয়া এই অংশ এক পাশ থেকে নেমে এসেছে সামনের দিকে।

পুরো পোশাকজুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট সোনালি সিকুইনের ঝিলিক আর নিচের প্লিটেড অংশ লুকে আলাদা আবেদন তৈরি করেছে।  সঙ্গে গয়নাতেও প্রকাশ পেয়েছে ঐতিহ্য আর গ্ল্যামারের মেলবন্ধন।

কানে শোভা বাড়িয়েছে বড় আকারের সোনালী স্টেটমেন্ট দুল আর  হাতে ব্রেসলেট। বাড়তি কোনো গয়না না পরেও সাজে যথেষ্ট আভিজাত্য এসেছে তাঁর লুকে ।

শ্রাবন্তীর চুলের সাজেও ছিল পরিমিতির ছাপ। মাঝখান থেকে সিঁথি করা চুল পেছনে হাফ আপডু স্টাইলে ছেড়ে রাখা।

মেকআপেও নজর কাড়ছেন সুন্দরী। লেন্স পড়া চোখে স্মপোকি টাচ ,  গালে হালকা গোলাপি ব্লাশ অনের আভা আর ঠোঁটে ন্যুড-বাদামি লিপকালার । সব মিলিয়ে সাজটি হয়ে উঠেছে গ্ল্যামারাস। প্রতিটি ছবিতেই শ্রাবন্তীর আত্মবিশ্বাসী উপস্থিতি চোখে পড়ার মতো।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source