প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
· Prothom Alo

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, চলমান অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
Visit cat-cross.com for more information.
বৈঠকগুলোতে বাংলাদেশ এবং ভুটান ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। নেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় জনগণের কল্যাণ নিশ্চিত করতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’-এ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফঅধিবেশনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরে তিনি বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনের উচ্চপর্যায়ের বিভিন্ন আলোচনায় অংশ নেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এবারের অধিবেশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৈশ্বিক সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।