বিগ বসের ঘরে আলোচনায় কে এই নন্দিনী, ফ্যাশনেও কম যান না এই টালি-সুন্দরী

· Prothom Alo

প্রথমবারের মতো জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ শুরু হয়েছে ইতিমধ্যেই। যারা নিয়মিত এই রিয়্যালিটি শো দেখেন, তারা জানেন, বিগ বসের ঘরে নানা কিছু চলতেই থাকে। কখনো ভালো সময়, কখনো আবার বিতর্ক। এবার সেখানে টালিউড অভিনেত্রী নন্দিনী দত্তকে ঘিরে চলছে নানা আলোচনা। ক্যাপ্টেন বাছাইয়ের টাস্ককে কেন্দ্র করে আরেক অভিনেত্রী আহত হওয়ার ঘটনায়ও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নন্দিনী। টাস্ক চলাকালীন নন্দিনীর টানাহেঁচড়ায় পড়ে গিয়ে গুরুতর জখম হন আরেক প্রতিযোগী—এমন অভিযোগ ঘিরে সরগরম নেটপাড়া। তবে বিগ বসের ঘরে আসার আগেই কলকাতার বাংলা টেলিভিশনে নিজের পরিচিতি তৈরি করেছেন নন্দিনী। জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে বনলতার চরিত্রে তাঁকে দেখা গেছে। ক্যারিয়ারের শুরুতে একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন। পাশাপাশি সিরিজেও অভিনয় করেছেন নন্দিনী। অভিনয়জীবনের বয়স খুব বেশি না হলেও নিজের অভিনয়গুণে অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। মিষ্টি হাসির নন্দিনীর আরেকটি দিকও আলাদা করে নজর কাড়ে—তাঁর ফ্যাশন সেন্স। এথনিক থেকে ওয়েস্টার্ন, নানা ধরনের পোশাকে সাবলীলভাবে নিজেকে মেলে ধরতে জানেন তিনি। কখনো স্নিগ্ধ, আবার কখনো সাহসী সাজে ধরা দেন নন্দিনী। বিগ বসের ঘরেও এই সুন্দরীকে দেখা যাচ্ছে নানা রকম স্টাইলিশ আউটফিটে। তবে পর্দার বাইরের নন্দিনীর ফ্যাশন-ভাবনাও কম আকর্ষণীয় নয়। একনজরে দেখে নেওয়া যাক তাঁর নজরকাড়া কয়েকটি লুক।

Visit tr-sport.bond for more information.

অফ-হোয়াইট বাটন-ডাউন ওয়েস্টকোট পরেছেন নন্দিনী। বটমে কনট্রাস্ট তৈরি করতে বেছে নিয়েছেন লাল হাই-স্লিট স্কার্ট। লুকে প্রাণবন্ত আমেজ আনতে কানে পরেছেন স্টেটমেন্ট চাঙ্কি কমলা রঙের দুল। হাতে রয়েছে কাঠের স্ট্যাকড চুড়ি। চুল পাফড হাই-পনিটেইল স্টাইলে বাঁধা।মেটালিক ব্রোঞ্জ শেডের সিকুইনে সাজানো ফ্লোর-লেন্থ গাউনে ধরা দিয়েছেন নন্দিনী। গাউনটিতে আছে স্ট্র্যাপড স্লিভস ও প্লাঞ্জিং ভি-নেকলাইন। সামনের হাই-থাই স্লিট ডিজাইন এনেছে বোল্ড আমেজ। মেটালিক আবহের সঙ্গে মিলিয়ে পায়ে পরেছেন শাইনি গোল্ডেন রঙের ওপেন-টো হিল।ডিপ রুবি পিংক সুতি কো-অর্ড লেহেঙ্গা সেটে ধরা দিয়েছেন নন্দিনী। বোল্ড অ্যান্ড বিউটিফুল দুটোই লাগছে তাঁকে সিকুইন সজ্জিত বডিকন পোশাকে আবেদন কাড়ছেন অভিনেত্রী এই লুকে সাদা স্লিভলেস টপ ও ডেনিম শর্টসে ধরা দিয়েছেন নন্দিনী। হাইলাইট করা চুল সেমি-কার্ল করে ছেড়ে রেখেছেন তিনি।বিগ বসের ঘরে যাওয়ার সময় নন্দিনীকে দেখা গিয়েছিল এই আউটফিটে। মডার্ন প্যান্টসুট লুকে নজর কেড়েছেন তিনি। পরনে ছিল বেবি পিংক ওভারসাইজড ব্লেজার ও ম্যাচিং ওয়াইড-লেগ ট্রাউজার। পুরো পোশাকটির সবচেয়ে বড় আকর্ষণ ব্লেজারের ডান কাঁধে থাকা বড় আকৃতির থ্রি-ডি ফ্লাওয়ার অ্যাপ্লিকে, যা লুকে যোগ করেছে আলাদা মাত্রা। হালকা সোনালি এথনিক পোশাকের সঙ্গে ফিরোজা স্টোনের স্টেটমেন্ট দুলে নন্দিনী এখানে ভীষণ স্নিগ্ধ ও অপরূপা সাদা স্মোকড ক্রপ টপ ও কালো-সাদা চেকের মিনি স্কার্টে সামার ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন নন্দিনী।ক্যাজুয়াল মিনিমালিস্ট লুকে দেখা যাচ্ছে তাঁকে। পরনে রয়েছে সাদা ট্যাংক টপ। এর সঙ্গে বটম হিসেবে বেছে নিয়েছেন লুজ-ফিট নীল ডেনিম প্যান্ট। কালো লেসের হাই-স্লিট ম্যাক্সি ড্রেস এবং লেয়ার করা ব্লেজারের এই অল-ব্ল্যাক কম্বিনেশনে ধরা দিয়েছেন তিনি। গলায় ডায়মন্ড নেকলেস, পায়ে ডাবল স্ট্র্যাপের কালো মেরি জেন ফ্ল্যাট জুতা আর খোলা চুলে তাঁর এই আল্ট্রা-মডার্ন লুকটি এককথায় অনবদ্যপ্লিটেড মিনি ড্রেসের সঙ্গে তাঁর হেয়ারকালার যেন মিলে গেছে ।  নজর কাড়ছে ব্ল্যাক সানগ্লাস ডেনিমের স্লিভলেস মিডি পরেছেন সুন্দরী। সঙ্গে একদম মিনিমাল জুয়েলারি কালো ক্রপ টপ ও ডেনিম শর্টসের এভারগ্রিন ক্যাজুয়াল কম্বিনেশনে দারুণ স্টাইলিশ লাগছে তাঁকে। ধূসর ব্লেজার, সাদা টপ ও ডেনিম শর্টসে নন্দিনীর লুকে ফুটে উঠেছে আত্মবিশ্বাসী ‘বস লেডি’ আমেজ।

Read full story at source