ফেয়ারি প্রিন্সেস লুকে খুশি কাপুর, মণীশ মালহোত্রার পিঙ্ক গাউনে নজরকাড়া
· Prothom Alo

মণীশ মালহোত্রার পিঙ্ক গাউনে খুশি কাপুরের নতুন লুক যেন রূপকথার চরিত্র। করসেট বডিস, অফ-শোল্ডার নেকলাইন আর স্বচ্ছ ড্রেপে অভিনেত্রীর সাজে ফুটে উঠেছে সফট রোমান্টিকতা, আধুনিক গ্ল্যামার ও বিয়েবাড়ির জন্য নতুন ফ্যাশন অনুপ্রেরণা, যা ইতিমধ্যেই আলোচনায়।
বলিউড অভিনেত্রী খুশি কাপুরের ফ্যাশন স্টাইল এখন ক্রমেই হয়ে উঠছে আরও বৈচিত্র্যময়। কখনো ক্যাজুয়াল, কখনো ডেনিম, আবার কখনো করসেট বা বোল্ড লুকে দেখা যায় তাঁকে। তবে এবার তাঁর সাজে ছিল একেবারে ভিন্ন আবহ সফট রোমান্টিক এবং খানিকটা রূপকথার মতো।
Visit freshyourfeel.org for more information.
View this post on Instagram
সম্প্রতি মণীশ মালহোত্রার ডিজাইন করা হালকা পিঙ্ক গাউনে নিজের ছবি শেয়ার করেছেন খুশি। এই সাজকে অভিনেত্রী নিজেই তাঁর পোশাককে ‘সফট গার্ল এরা’ এবং ‘ফেয়ারি প্রিন্সেস ড্রিমস’-এর সঙ্গে তুলনা করেছেন। ছবিতে সেই অনুভূতিটিই যেন স্পষ্ট হয়ে উঠেছে।
গাউনের মূল আকর্ষণ ছিল ফিটেড করসেট-স্টাইলের বডিস। হালকা মভ-টোনের এই অংশটি খুশির সিলুয়েটকে দিয়েছে সুন্দর ও গুছানো আকার। তবে করসেটের কাঠামোবদ্ধ ফিটের সঙ্গে যোগ করা হয়েছে শিফন ফ্যাব্রিক। ফলে লুকটি একদিকে মডার্ন, অন্যদিকে সফট গ্ল্যাম।
অফ-শোল্ডার নেকলাইন যোগ করেছে পরিমিত গ্ল্যামার। আর ঘাড় ও কাঁধ ঘিরে রাখা স্বচ্ছ, ফ্লুইড ড্রেপ পুরো পোশাকে এনে দিয়েছে গ্রিসিয়ান আবহ। এই ডিটেইলই গাউনটিকে সাধারণ পার্টি ড্রেসের চেয়ে আলাদা করে তুলেছে।
খুশির সাজে নজর কেড়েছে স্ক্যান্ডিনেভিয়ান স্কার্ফের মতো ড্রেপ করা অংশটিও। প্রচলিত স্কার্ফ বা ওড়নার বদলে এমন স্টাইলিং পুরো লুককে দিয়েছে সমসাময়িক ফ্যাশনের ছোঁয়া। একই রঙের বিভিন্ন শেড ব্যবহার করায় পোশাকের ড্রেপ, নেকলাইন ও করসেট সবকিছুই আলাদা করে ফুটে উঠেছে।
মেকআপেও ছিল না বাড়তি চাকচিক্য। ন্যাচারাল গ্লো স্কিন, ডিফাইন্ড আইস, সুচারু ব্রো ও মিউটেড রোজি-নুড লিপ কালার। সব মিলিয়ে খুশির মেকআপ ছিল পোশাকেরই সম্প্রসারণ। গ্ল্যামার ছিল, তবে তা কোনোভাবেই অতিরিক্ত মনে হয়নি।
চুলের স্টাইলেও এসেছে পরিবর্তন। সাম্প্রতিক সময়ে কাঁধছোঁয়া চুলে দেখা গেলেও এবার খুশি বেছে নিয়েছেন লম্বা, কিছুটা মেসি প্লেট। মুখের পাশে বেরিয়ে থাকা কয়েকটি আলগা চুল পুরো সাজে এনে দিয়েছে নেচারাল ও এফোর্টলেস আবহ।
জুয়েলারিও রাখা হয়েছে মিনিমাল। স্টাড কানের দুল, কয়েকটি হালকা রিং এবং সামান্য অ্যাকসেসরিজের মাধ্যমে সাজ সম্পূর্ণ করেছেন তিনি। ফলে পোশাকের ডিটেইল আড়াল হওয়ার কোনো সুযোগই থাকেনি।
বিয়েবাড়ির অতিথি হিসেবে কীভাবে আধুনিক অথচ পরিশীলিত লুক তৈরি করা যায়, খুশির এই সাজ তার একটি ভালো উদাহরণ। বিশেষ করে করসেট, অফ-শোল্ডার নেকলাইন এবং সফট ড্রেপ এই তিনটি উপাদান একসঙ্গে ব্যবহার করে পাওয়া যেতে পারে একই ধরনের রোমান্টিক গ্ল্যামার।
২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ দিয়ে বলিউডে অভিষেক হয় খুশি কাপুরের। পরে তাঁকে ‘নাদানিয়ান’ এবং ‘লভিয়াপা’ ছবিতে দেখা গেছে। সামনে মায়ের জনপ্রিয় ছবি ‘মম’-এর সিক্যুয়েলেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
খুশির সাম্প্রতিক ফ্যাশন পছন্দে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা তাঁর ব্যক্তিগত স্টাইলের নতুন দিকও তুলে ধরছে। কখনো বোল্ড, কখনো মিনিমাল, আবার কখনো সফট রোমান্টিক। প্রতিটি লুকেই ধীরে ধীরে নিজের আলাদা ফ্যাশন পরিচয় তৈরি করছেন এই অভিনেত্রী।