সোনা পরের বিষয়, লিটনের প্রথম লক্ষ্য ফাইনাল

· Prothom Alo

বাংলাদেশ ছাড়াও আইসিসির টেস্ট খেলুড়ে দেশ আছে চারটি—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জেতা তাই বাংলাদেশের জন্য খুব সহজ নয়। অধিনায়ক লিটন দাসও এখনই ওই পর্যন্ত ভাবছেন না। আগে পৌঁছাতে চান ফাইনালে।

Visit extonnews.click for more information.

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আগামীকাল নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ দল। তার আগে আজ সংবাদ সম্মেলনে ওই কথা বলেছেন লিটন। লিটনের কাছে প্রশ্ন ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ভালো দল নিয়ে এসেছে। বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য তাহলে কী?

দেশ ছাড়ার আগে লিটন যে কথা বলে গিয়েছিলেন, আজও সেই কথার প্রতিধ্বনি তাঁর কণ্ঠে, ‘দেশ ছাড়ার আগে বলেছিলাম যে আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। সোনা পাব কি না, ওটা পরের বিষয়, কিন্তু তার জন্য আগামীকালের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ওটার দিকেই মনোযোগ দিচ্ছি।’

এশিয়ান গেমসে এবার মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ ভালো করতে পারেনি। ব্রোঞ্জের ম্যাচেও হেরে যায় পাকিস্তানের কাছে। সব ইভেন্ট মিলিয়ে বাংলাদেশের অর্জন শুধু উশুতে জেতা একটি ব্রোঞ্জ। স্বাভাবিকভাবেই লিটনদের কাছে বাড়তি প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। তা নিয়ে অবশ্য কোনো চাপ অনুভব করছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘আপাতত না। প্রথম ম্যাচটা খেলি, জিতলে তারপর চিন্তাভাবনা করব।’

দেশেই ভালো প্রস্তুতি নিয়েছেন লিটনরা

মালয়েশিয়ার বিপক্ষে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলন তেমন একটা ভালো হয়নি। ম্যাচ ভেন্যুর অনুশীলন সেশনগুলো ভেসে গেছে বৃষ্টি। আজ ম্যাচের আগের দিন আবার অনুশীলন করতে হয়েছে ফুটবল মাঠে। এ নিয়ে লিটনের অবশ্য কোনো অভিযোগ নেই, ‘দেশে আমরা অনেক অনুশীলন করেছি এবং আমি খেলোয়াড়দের একটা কথাই বলেছি যে, ওখানে (জাপান) গিয়ে (অনুশীলনের) সুযোগ নাও থাকতে পারে...যদি বৃষ্টি থাকে। তাই মানসিকভাবে ওভাবে প্রস্তুতি নিতে হবে। আর এই দেশে ক্রিকেট খুব একটা পরিচিতও না। তারা সুযোগ-সুবিধা সেভাবে দিতে পারবে কি না, এ নিয়েও সন্দেহে ছিলাম। খেলোয়াড়রা ওখান থেকেই (ঢাকা) প্রস্তুতি নিয়েছে এবং মনে হয় তারা খেলার জন্য প্রস্তুত।’

১৫ হাজার রান আর ৫৫তম সেঞ্চুরি: কোহলির দিনে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

খেলোয়াড়েরা প্রস্তুত থাকলেও আবহাওয়া কি মানবে? নিশিনে আজও প্রথম (হংকং-পাকিস্তান) ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল (আফগানিস্তান-ভারত) ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। টি-টুয়েন্টিতে অপেক্ষাকৃত শ্রেয়তর র‌্যাংঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ও ভারত। আগামীকাল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হলে সেমিফাইনালে পাকিস্তানকে পাবে বাংলাদেশ।

বৃষ্টির বিষয়টিও মাথায় রাখছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা

বৃষ্টির আশঙ্কা নিয়ে লিটনের সোজা কথা, ‘(খেলা) না হলে কিছু করার থাকবে না। আগেও বললাম যে বৃষ্টির ওপর কারও নিয়ন্ত্রণ নেই।’ স্পিন বিভাগ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘আমার মনে হয় উইকেটটা বোলারদের জন্য সুবিধাজনক হবে। চেষ্টা করব, আমাদের দলের যে সেরা বোলাররা আছে তাদের খেলাতে।’

২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম আসরে সোনা জিতেছে বাংলাদেশের ছেলেরা। সর্বশেষ দুটি ইভেন্টে (২০১৪ ও ২০২৩) জিতেছে ব্রোঞ্জ।

এশিয়ান গেমসে ‘বড় স্বপ্ন’, লিটনের চোখ অলিম্পিকেও

Read full story at source