সংসার গোছানোর আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক

· Prothom Alo

বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়। চিকিৎসক দম্পতি বিপ্লব চন্দ্র দাস ও আঁচল রায় খিলগাঁওয়ে বাসা ভাড়া নিয়ে ফ্রিজ-আসবাবপত্র কিনে সংসার গোছানোর পরিকল্পনা করছিলেন। ৪৫তম বিসিএসে বিপ্লব সুপারিশপ্রাপ্ত হওয়ায় বরিশালে নতুন করে সংসার সাজানোর কথাও ছিল। ২১ সেপ্টেম্বর জ্বর এলেও প্রথমে হাসপাতালে যেতে রাজি হননি আঁচল। বিপ্লব বলেন, ডেঙ্গু তাঁদের সংসারটাও গোছানোর সময় দিল না।

Visit grenadier.co.za for more information.

Read full story at source