মিথিলার ফ্যাশন মানেই ব্যক্তিত্ব ও আকর্ষণের পারফেক্ট মিশেল, দেখুন ১২টি ছবি
· Prothom Alo

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেধা অভিনয় জগত ছাড়াও বিস্তৃত হয়ে আছে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে। দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি উন্নয়ন সংস্থায় কাজ করছেন। এবার পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি। ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের কাজের অভিজ্ঞতা শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট যোগ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এই সংবাদ প্রকাশের পর এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। আমাদের দেশের অধিকাংশ মানুষ একজন নারীকে আপন আলোয় উজ্জ্বল হতে দেখা ও তা নিয়ে ইতিবাচক ভাবনার সঙ্গে অভ্যস্ত নয়। আর এক্ষেত্রেও নেতিবাচকতা ছড়াচ্ছে কিছু গোষ্ঠী। তবে তাতে আসলে গুণী অভিনেত্রী ও মেধাবী গবেষক মিথিলার কিছু যায় আসে না। তাঁর জন্য আমাদের আন্তরিক শুভকামনা রইল, আর মিথিলার ফ্যাশনও কিন্তু সবসময় তাঁর ব্যক্তিত্ব তুলে ধরে। আবার আকর্ষণও ছড়ায়। বিভিন্ন চরিত্রের লুকে তিনি মিশে যান। তবে নিজে পছন্দ করেন দেশি শাড়ি পরতে। সাদামাটা সাজেই দেখা যায় মিথিলাকে। চলুন এই অভিনেত্রীর কিছু নজরকাড়া লুক দেখে আসি এবার।
সাদাকালো জামদানি, কালো স্লিভলেস ব্লাউজ আর অক্সিডাইজড গয়নায় মিথিলা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন ্তিনি টেম্পল পাড়েড় সাদা তাঁতের শাড়ি, স্লিভলেস ব্লাউজ আর হালকা গয়নায়অক্সিডাইজড গয়নার সঙ্গে নজর কাড়ছে ছোট টিপ। খয়েরী ব্যাচারাল ডাইয়ের শাড়ির সঙ্গে খুদে চেকের সাদা-কালো ব্লাউযে দেখা যাচ্ছে মিথিলাকে মাইসেলফ অ্যালেন স্বপন-এর শায়লা চরিত্রে মিশে গিয়েছেন তিনি ইক্কত প্রিন্টেড ব্লাউজ আর সিম্পল একরঙা লেস বর্ডারের শাড়িতেচিকন ধূসর পাড়ের সাদা তাঁতের শাড়ি আর ম্যাচিং ব্লাউজের সঙ্গে অ্যান্টিক ফিনিশের লম্বা ঝোলানো দুল ও নেকপিস পরেছেন মিথিলা মাস্টার্ড রঙের তাঁতের শাড়িতে মিথিলা। আকর্ষণ ছড়াচ্ছে খোলা চুল। বোটনেক সাদা ব্লাউজ দিয়ে প্যাস্টেল গোলাপি জামদানি পরেছেন মিথিলা এখানে হাতে জামদানি ক্লাচ জামদানি বুননের নীল তাঁতের শাড়ির লুকে মিথিলার চুলে সফট কার্লস। কানে গলায় ট্রেন্ডি ফ্যাশন জুয়েলারি। কিছুটা গর্জিয়াস লুকে মিথিলা। তবে সাজ হালকা। পরেছেন সোনালি পাড় আঁচলের পিচরঙা শাড়ি। হাতে, কানে গোল্ডেন গয়না। এই শাড়িতিও পিচরঙা। তাতে ফুলেল ডিজাইন। সঙ্গে মিথিলা পরেছেন সিলভার জড়োয়া সেট জমকালো কারুকাজের মভ শাড়ির সঙ্গে মিথিলার এই লুকে দেখা যাচ্ছে মেরুন বোটনেক স্লিভলেস ব্লাউজ মেয়ের সঙ্গে তোলা ছবিতে মিথিলা পরেছেন হলুদ, সাদা, ম্যাজেন্টা কাজ করা সিনামন রঙের জামদানিছবি: মিথিলার ইন্সটাগ্রাম
Visit syntagm.co.za for more information.