দীর্ঘদিনের সঙ্গী জিলিসের সঙ্গে ইলন মাস্কের হঠাৎ বিচ্ছেদ, কী বলছেন এই নারী
· Prothom Alo

বিশ্বের শীর্ষ ধনী মার্কিন ধনকুবের ইলন মাস্কের ঘর ভেঙেছে। দীর্ঘদিনের সঙ্গী ও ঘনিষ্ঠ সহযোগী শিভন জিলিসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি।
Visit biznow.biz for more information.
ধনকুবের ইলন মাস্ক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। শিভন জিলিস মাস্কের একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে নির্বাহী ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সেই পরিচয় থেকেই প্রণয় ইলন মাস্ক ও শিভন জিলিসের। এরপর একসঙ্গে বসবাস। একে একে তাঁদের ঘরে এসেছে চার সন্তান। বিচ্ছেদের বিষয়ে শিভন জিলিস বলেছেন, তাঁদের সম্পর্কটা আগাম কোনো সতর্কতা ছাড়াই সপ্তাহখানেকের মধ্যে ভালোবাসা থেকে বিচ্ছেদে গড়িয়েছে।
বিচ্ছেদ হলেও শিভন জিলিসের প্রত্যাশা, তিনি ও ইলন মাস্ক ভালো বন্ধু রয়ে যাবেন। সন্তানদের ‘সহ-অভিভাবক’ হিসেবেও তাঁদের সম্পর্ক টিকে থাকবে।
সাম্প্রতিক বছরগুলোয় ইলন মাস্ক রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন আয়োজনে তিনি অংশ নিয়েছেন। এসব আয়োজনে ইলন মাস্কের পাশে শিভন জিলিসকেও দেখা গেছে।
বিভিন্ন আইনি ঝামেলায় ইলন মাস্কের পাশে ছিলেন শিভন জিলিস। শেষ গত মে মাসে ইলন মাস্কের বিরুদ্ধে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতাদের করা মামলার শুনানিতে সাক্ষ্য দেন এই নারী। তখন মামলাটি ঘিরে ব্যাপক আলোচনা হয়।
২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রে এআই মানুষকে ছাড়িয়ে যাবে: ইলন মাস্কব্যক্তিজীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন ইলন মাস্ক। বিভিন্ন নারীর গর্ভে তাঁর অন্তত এক ডজন সন্তানের কথা জানা যায়। সন্তানের অভিভাবকত্ব নিয়েও একাধিকবার আইনি লড়াইয়ে জড়িয়েছেন তিনি।
আদালতে শিভন জিলিস বলেছিলেন, ২০২০ সালে ইলন মাস্ক আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান নেওয়ার জন্য নিজের শুক্রাণু দিতে চেয়েছিলেন। এর বছরখানেকের মাথায় তাঁরা অত্যন্ত গোপনে যমজ সন্তানের মা-বাবা হন।
ইলন মাস্কের বার্ষিক আয় টেসলার কর্মীদের চেয়ে ২৫ লাখ গুণ বেশিসংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার ২০২২ সালে ইলন মাস্ক ও শিভন জিলিসের কোলজুড়ে যমজ সন্তান জন্ম নেওয়ার কথা প্রথম প্রকাশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শিভন জিলিস লিখেছেন, ‘অনেক কিছু হারানোর কষ্ট আছে ঠিকই। তবে সৌভাগ্যবশত আমরা ভালোবাসাময় জীবনে চারটি সুন্দর ছোট্ট সন্তানকে এ পৃথিবীতে এনেছি।’
ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের ধনীদের এত সম্পদের রহস্য কী, এটা কি অর্থনীতির নতুন ধরন