আর্জেন্টিনার জার্সিতে মেসির যে চার রেকর্ড ভাঙা কঠিন

· Prothom Alo

আর একটি ম্যাচ। তারপরই শেষ।

Visit tr-sport.bond for more information.

বাংলাদেশ সময় কাল ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে শেষ হবে লিওনেল মেসির পথচলা।

মাঠে মেসির আর্জেন্টিনার হয়ে পথচলা শেষ হলেও তাঁর পায়ের ছাপ থেকে যাবে আর্জেন্টিনার ফুটবলে। থাকবে চারটি শিরোপা। থাকবে অসংখ্য রেকর্ড। এমন কিছু রেকর্ড আছে, যেগুলো ভাঙা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে থাকবে।

আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির জাতীয় দলের গোলসংখ্যা এখন ১২৫। আর্জেন্টিনার হয়ে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে তাঁর সবচেয়ে কাছে আছেন লাওতারো মার্তিনেজ। তাঁর গোলসংখ্যা ৪২।

মেসির জাতীয় দলের গোলসংখ্যা এখন ১২৫

সবচেয়ে বেশি ম্যাচ

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসি। ২০৭ ম্যাচে আলবিসেলেস্তের প্রতিনিধিত্ব করেছেন তিনি। শুধু আর্জেন্টিনার ইতিহাসেই নয়, পুরো লাতিন আমেরিকার খেলোয়াড়দের মধ্যেও জাতীয় দলের হয়ে এত বেশি ম্যাচ খেলার নজির নেই।

মেসির পেছনে আছেন হাভিয়ের মাচেরানো, ১৪৭ ম্যাচ নিয়ে। এরপর আনহেল দি মারিয়া ও হাভিয়ের জানেত্তি ১৪৫টি করে ম্যাচ খেলেছেন। নিকোলাস ওতামেন্দি খেলেছেন ১৩৯ ম্যাচ। ওতামেন্দিও ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর আলবিসেলেস্তের জার্সিকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন।

‘বিশেষ মুহূর্তগুলো মিস করব’—মেসির আবেগঘন বার্তা

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোল

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসি গোল করেছেন ২১টি। বিশ্বকাপ ইতিহাসে সব মিলিয়ে যা দ্বিতীয়। মেসির চেয়ে বিশ্বকাপে বেশি গোল করেছেন শুধু ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ২২টি। আর্জেন্টাইনদের মধ্যে মেসির পরে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা ১০ গোল নিয়ে। গিয়ের্মো স্তাবিলে ও ডিয়েগো ম্যারাডোনা করেছেন ৮টি করে।

শুধু গোল নয়, বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন মেসি। ৩৪ ম্যাচে মাঠে নেমেছেন তিনি, যা বিশ্বকাপ রেকর্ডও। তাঁর সবচেয়ে কাছের দুজন ম্যারাডোনা ও মাচেরানো। তাঁদের ম্যাচসংখ্যা যথাক্রমে ২১ ও ২০।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসি গোল করেছেন ২১টি

বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বেও মেসি রেখে যাচ্ছেন নিজের ছাপ। বিশ্বকাপ বাছাইয়ে তাঁর গোলসংখ্যা ৩১। এই সংখ্যা তাঁকে প্রতিযোগিতাটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। তবে এখানে মেসি একা নন। তাঁর বন্ধু ও ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজও করেছেন ৩১ গোল।

তাঁদের পেছনে আছেন বলিভিয়ার মার্সেলো মোরেনো মার্তিনস ২২ গোল নিয়ে। হার্নান ক্রেসপো করেছেন ১৯ গোল। চিলির অ্যালেক্সিস সানচেজ করেছেন ২০। উরুগুয়ের এদিনসন কাভানি করেছেন ১৭ গোল। তাঁদের সবাই এখন পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন।

আর্জেন্টিনার জার্সিতে মেসির সেরা ১০ মুহূর্ত দেখে নিন

Read full story at source