গান আমার প্রেম, অভিনয় আমার পেশা: কুসুম শিকদার

· Prothom Alo

গান দিয়েই কুসুম শিকদারের ক্যারিয়ার শুরু হয়েছিল। অ্যালবামও বের করেছিলেন। এবার নতুন গান গাইলেন তিনি। সেই গানটি আজ শুক্রবার তাঁর ‘কুসুম শিকদার’ নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ‘প্রবল ঘোর’ শিরোনামে গানটি লিখেছেনও কুসুম। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি।

Visit turconews.click for more information.

কুসুম জানান, এটি তাঁর পছন্দের একটি গান। করোনাভাইরাসের শুরুর সময়ে লিখেছিলেন। পরে রেকর্ডিং করলেও মিউজিক ভিডিও শুটিং করতে না পারায় গানটি আর প্রকাশ করেননি। জানালেন, অবশেষে গত জুনে কক্সবাজারে গানটির মিউজিক ভিডিও শুটিং করেছেন। তাঁর সঙ্গে মডেল হয়েছিলেন শাহ রাসেল।

কুসুম শিকদার। ছবি: শিল্পীর সৌজন্যে

কুসুম শিকদার বলেন, ‘মাঝখানে সিনেমা পরিচালনা করেছি। এতে বড় একটা সময় চলে যায়। যে কারণে চাইলেও গানটির সব কাজ শেষ করতে পারছিলাম না। এই সময় কিছু গান করলেও মৌলিক গান করতে পারিনি। এদিকে প্রায়ই দর্শকদের অনেকেই জানতে চান, নতুন গান কবে আসছে। আমার শুরুর দিকের “নেশা” গানটির কথা এখনো অনেকেই বলেন। যে কারণে মনে হলো, মাঝেমধ্যে মৌলিক গান প্রকাশ করা উচিত।’

আপনি গান নাকি অভিনয়ের মানুষ, এমন প্রশ্নে কুসুম বলেন, ‘গান আমার প্রেম, অভিনয় আমার পেশা। শখ বা পছন্দের কারণে গান করি। কিন্তু গান পেশা নয়। অন্যদিকে অভিনয়টা আমার সব। ক্যারিয়ারের শুরু থেকে সব সময় অভিনয়ই করতে চেয়েছি। সেই ২০০২ সাল থেকে পেশা হিসেবে অভিনয়কে বেছে নিয়েছি। এখন এই পেশাতেই রয়েছি। এটাই আমার গর্বের পরিচয়।’

কেউ মন থেকে ভালোবাসলে বোঝা যায়: কুসুম সিকদার

‘শরতের জবা’র দুই বছর পর পরিচালক হিসেবে দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন কুসুম শিকদার। নাম এখনো চূড়ান্ত করেননি। তবে গল্প চূড়ান্ত করেছেন। চলছে চিত্রনাট্যের কাজ। এই অভিনেত্রী বলেন, ‘পরিচালক হিসেবে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিনয় ক্যারিয়ারের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে চাই। যে কারণে নিজেই প্রযোজনা করে স্বাধীনভাবে কাজ করছি। অভিনয়ের পাশাপাশি নিজেই সিনেমা বানিয়ে যাব।’

কুসুম আরও জানান, সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে সিনেমাটি নিয়ে শুটিংয়ে যেতে চান।

কুসুম শিকদার। ছবি: শিল্পীর সৌজন্যে

Read full story at source