লিটনের বিশ্ব রেকর্ড
· Prothom Alo
![]()
ইবাদত হোসেনের বাউন্সার ইকরাম আলীখিলের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল। ডান দিকে ডাইভ দিয়ে লিটন দাস তাঁর যে ক্যাচটি নিলেন সেটা মনে রাখার মতো। শুধু এই ক্যাচ নয়, আবুধাবি টেস্টে ব্যাট এবং কিপিং–গ্লাভস হাতে লিটনের পারফরম্যান্স দর্শকের মনে গাঁথা থাকবে অনেকদিন। লেখা থাকবে রেকর্ড বইয়েও। লিটন যে ওই ক্যাচটি নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন!
Visit chickenroad-game.rodeo for more information.
আজ টেস্টে পঞ্চম দিনে সকালের সেশনে শেষ দিকে ইকরামের ক্যাচটি ছিল এই টেস্টে উইকেটকিপার লিটনের ৯ম ডিসমিসাল। বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৩ রান করেন লিটন। দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একটি ম্যাচে দুবার ৫০+ রান ৯টি ডিসমিসাল করলেন লিটন। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের।
১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ৫০+ রানের সঙ্গে ৮টি ডিসমিসাল করেন লিন্ডসে। ইকরামের ক্যাচটি নিয়ে লিন্ডসেকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন লিটন।
টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে লিটনকে। ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত আপাতত সেই রেকর্ডের যৌথ ভাগিদার। তিনজনই এক ম্যাচে সর্বোচ্চ ১১টি করে ডিসমিসাল করেন। তাঁদের পাশে বসতে আর ২টি ডিসমিসাল চাইল লিটনের। রেকর্ডটি ভাঙতে চাই ৩টি ডিসমিসাল।
ইংল্যান্ডের সাবেক উইকেটকিপার রাসেল ১৯৯৫ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১টি ডিসমিসাল করেন। ১৮ বছর পর সেই একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে রাসেলের রেকর্ডে ভাগ বসান প্রোটিয়া কিংবদন্তি ডি ভিলিয়ার্স। ২০১৮ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি ডিসমিসাল করে তাঁদের পাশে বসেন পন্ত।
টেস্টে এক ম্যাচে উইকেটকিপারদের ৯টি ডিসমিসাল আজসহ মোট ৩১বার দেখা গেল। ১০টি ডিসমিসাল দেখা গেছে পাঁচবার। গতকাল পর্যন্ত ৮টি ডিসমিসাল নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন লিটন। আগের রেকর্ডটি ছিল খালেদ মাসুদের। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭টি ডিসমিসাল।