ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল-স্থগিতে ভোগান্তিতে ১৮ হাজার ৩৬২ যাত্রী
· Prothom Alo

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে এসব ফ্লাইটের ১৮ হাজার ৩৬২ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৬টি।
Visit chickenroad.qpon for more information.
আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। আর ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।
হুতিদের হামলার কারণে সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বন্ধ রয়েছে। এতে সৌদি আরবগামী যাত্রীদের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট বন্ধ করেছে।
এ ছাড়া দাম্মামগামী ফ্লাইট স্থগিত থাকবে ২০ অক্টোবর পর্যন্ত। ২১ অক্টোবর থেকে এই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বিমান। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বড় উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও করেছে সংস্থাটি।
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বন্ধ রেখেছে বেসরকারি ইউএস–বাংলা এয়ারলাইনস।