ঐতিহ্য আর তারকাদের সমাগমে মুখার্জি পরিবারের ৮০তম দুর্গাপূজা
· Prothom Alo

মুম্বাইয়ের উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপূজার ৮০তম আয়োজনে ঐতিহ্য, সংস্কৃতি আর বলিউড তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে শারদীয় উৎসব।
Visit afrikasportnews.co.za for more information.
মুম্বাইয়ের দুর্গাপূজার কথা উঠলেই যে আয়োজনটির নাম সবার আগে মনে আসে, সেটি উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপূজা।
এই পূজা আট দশক ধরে মুম্বাইয়ের বাঙালিদের আবেগের এক বিশেষ ঠিকানা।বলিউডের তারকাদের উপস্থিতি, মুখার্জি পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা আর বাঙালির চিরচেনা উৎসবের আবহ—সব মিলিয়ে এই পূজা আট দশক ধরে মুম্বাইয়ের বাঙালিদের আবেগের এক বিশেষ ঠিকানা।
মণ্ডপে সাবেকি ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধনে নজর কেড়েছেন কাজল ও তাঁর সন্তান নিসা-যুগ। নিসার রুপালি-নীল কাতান শাড়ি, কাজলের ম্যাঙ্গো হলুদ-কমলা ওমব্রে শিফন শাড়ি আর যুগের হালকা ধূসর কুর্তায় ফুটে উঠেছে উৎসবের সাজ।১৯৪৮ সালে চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ও তাঁর স্ত্রী সতীরানী মুখার্জির উদ্যোগে শুরু হয়েছিল এই আয়োজন। সময়ের সঙ্গে এর পরিসর বেড়েছে, তবে ধরে রেখেছে বাংলার দুর্গোৎসবের ঐতিহ্য ও সম্প্রীতির সুর।
এবার ৮০তম আয়োজনে সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের আরেক অঞ্চলের স্থাপত্যশিল্প। কেরালার বিখ্যাত গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরের আদলে সাজানো হয়েছে পূজামণ্ডপ। দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যশৈলী, ঐতিহ্যবাহী নকশা ও কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে এবারের ভাবনা। বাঙালির দুর্গোৎসবের আঙিনায় এভাবেই মিলেছে দুই অঞ্চলের শিল্প ও সংস্কৃতি।
সাদা জামদানিতে সাবেকি সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী জয়া বচ্চন। তাঁর মেয়ে ফ্যাশন ডিজাইনার শ্বেতা বচ্চনের পরনে ছিল লাল পাড়ের সাদা ফুলেল শাড়ি।মা দুর্গার প্রতিমা তৈরি করেছেন কলকাতার শিল্পীরা। উত্তর বম্বে পূজার ঐতিহ্য মেনে প্রতিমায় বজায় রাখা হয়েছে দেবীর চিরচেনা রূপ ও বাংলার প্রতিমাশিল্পের স্বতন্ত্র বৈশিষ্ট্য।
প্রতিমা মণ্ডপে স্থাপনের রীতিও এই পূজার বিশেষত্বের অংশ। ফর্কলিফটের সাহায্যে প্রতিমা নির্দিষ্ট স্থানে বসানো হয়। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা আয়োজনটিকে দিয়েছে আলাদা পরিচিতি। কয়েক বছর ধরে মুম্বাইয়ের জুহুতে এসএনডিটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বসছে এই পূজার আসর। ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলা এবারের আয়োজনেও প্রতিদিন সমাগম হচ্ছে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর।
এবারের আয়োজনেও প্রতিদিন সমাগম হচ্ছে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর।তবে উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপূজার আকর্ষণ শুধু মণ্ডপ কিংবা প্রতিমায় সীমাবদ্ধ নয়। এই উৎসবের অন্যতম প্রাণভোমরা বাঙালির ভোগ।
সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত হলে পরিবেশন করা হয় ভোগ।খিচুড়ি, লাবড়া, বেগুনি, ছোলার ডাল, চাটনি, পায়েস আর রসগোল্লার মতো নানা পদে পূর্ণতা পায় পূজার আনন্দ। সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত হলে পরিবেশন করা হয় ভোগ। হাজারো মানুষ একসঙ্গে বসে সেই খাবার গ্রহণ করেন।
হাজারো মানুষ একসঙ্গে বসে সেই খাবার গ্রহণ করেন।মুখার্জি পরিবারের সদস্যদের নিজের হাতে ভোগ পরিবেশন করতেও দেখা যায়। খাবারের স্টল, বাজার ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে পূজাপ্রাঙ্গণ হয়ে ওঠে নানা বয়সী মানুষের মিলনস্থল।
এই আয়োজনের সঙ্গে মুখার্জি পরিবারের সম্পর্ক বহুদিনের। প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের সদস্যরা পূজার ঐতিহ্য ধরে রেখেছেন।
দুর্গাপ্রতিমার সামনে গর্জিয়াস লাল শাড়ির লুকে বিপাশা বসু, সোনালি কুর্তা-পায়জামায় করণ সিং গ্রোভার এবং মায়ের সঙ্গে মিলিয়ে সোনালি পাড়ের লাল লেহেঙ্গায় ধরা দিয়েছে তাঁদের মেয়ে দেবী।লাল শাড়িতে বিপাশা যেন সাক্ষাৎ দেবী।তাঁদের মধ্যে রানী মুখার্জি, কাজল ও তনিশা মুখার্জির উপস্থিতি এই পূজাকে বলিউডের অনুরাগীদের কাছেও বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। তবে তারকাদের উপস্থিতির বাইরেও উৎসবটির রয়েছে নিজস্ব আবেদন। বাঙালি ও অবাঙালি—বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এটি হয়ে ওঠে সাংস্কৃতিক বৈচিত্র্যের এক মিলনমেলা।
এবারের ৮০তম আয়োজনে হাজির হয়েছেন বলিউড ও বিনোদনজগতের পরিচিত অনেক মুখ।
কাজলের সঙ্গে একই ফ্রেমে আছে তাঁর বোন অভিনেত্রী তানিশা মুখার্জি ও পরিচালক অয়ন মুখার্জি। অয়নের পরনে হালকা পিচ সিল্কের কুর্তা-পাজামা, আর তানিশা সেজেছেন উজ্জ্বল হলুদ শাড়িতে।ম্যাঙ্গো হলুদ-সাদা ওমব্রে শিফন শাড়ি, কানে ঝুমকা, স্লিক বান হেয়ারস্টাইল আর পোটলি ব্যাগে পূর্ণতা পেয়েছে কাজলের সাজ।তাঁদের মধ্যে আছেন কাজল দেবগন, জয়া বচ্চন, মৌনি রায়, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, অয়ন মুখার্জি, ঈশিতা দত্ত, বাৎসল শেঠ, নিয়াসা দেবগন, যুগ দেবগন, আমান দেবগন, মনীশ পল, পাপন, মধু শাহ, অনুরাগ বসু, নীতু চন্দ্র, স্মৃতি ঝা ও অর্জিত তানেজা।
মাস্টার্ড-হলুদ টিস্যু সিল্ক শাড়িতে ধরা দিয়েছেন অভিনেত্রী মৌনী রায়।পাঞ্জাবির লুকে এসেছিলেন গায়ক পাপন।এ ছাড়া উপস্থিত ছিলেন জানাই ভোঁসলে, জান কুমার শানু, সুমনা চক্রবর্তী, আদর জৈন, আলেখা আদর জৈন, আনন্দ পণ্ডিত, সজ্জন জিন্দাল, রাহুল দেব, হৃষিতা ভাট, অভিমন্যু সিং, সারগাম সিং, রমেশ তুরানি, বর্ষা তুরানি, বিশাল সিং ও সারদা ব্যানার্জি।
দুর্গাপূজায় হর্ষদীপ কৌরের সঙ্গে মঞ্চে গান গেয়েছেন রণবীর কাপুর। তাঁর পরনে ছিল সোনালি কারুকাজের ফুশিয়া-লাল সিল্ক কুর্তা ও সাদা ঢিলেঢালা পাজামা।গাঢ় সবুজ এমব্রয়ডারি করা গাউন আর মানানসই পাগড়িতে উৎসবের সাজে ধরা দিয়েছেন গায়িকা হর্ষদীপ কৌর।তারকাদের আগমন, ক্যামেরার ঝলকানি আর উৎসবের নানা আয়োজন—সব মিলিয়ে প্রতিবছরই আলোচনায় থাকে উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপূজা। কিন্তু এত আয়োজনের ভিড়েও এর মূল সুরটি রয়ে গেছে সেই আগের মতোই: একসঙ্গে আনন্দ উদ্যাপন, মানুষের সঙ্গে মানুষের সংযোগ আর নিজের সংস্কৃতিকে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।
প্রতিমার সামনে সোনালি-মেজেন্টা শাড়িতে ধরা দিয়েছেন জয়া বচ্চন। অন্যদিকে, পূজার আরেক লুকে সোনালি কারুকাজ ও চেক নকশার মারুন-লাল শাড়িতে নজর কেড়েছেন কাজল।আট দশক পেরিয়ে তাই এই পূজা কেবল বলিউড তারকাদের মিলনক্ষেত্র নয়; মুম্বাইয়ে বাংলার ঐতিহ্য, পারিবারিক উত্তরাধিকার ও সম্প্রীতির এক জীবন্ত উদ্যাপন।
ছবি: দেবারতি ভট্টাচার্য, মুম্বাই