আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন, মিলিয়ে নিন ৮ লক্ষণ
· Prothom Alo
কাগজে-কলমে আপনার বয়স ৩০, ৪০ কিংবা ৫০। কিন্তু শরীরের বয়স কি আদতে ততটাই? বিজ্ঞানীরা এখন জন্মগত বয়সের পাশাপাশি ‘বায়োলজিক্যাল এজ’ বা জৈবিক বয়সকেও গুরুত্ব দিচ্ছেন। শরীরের কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গ কতটা ভালোভাবে কাজ করছে, তার ওপর ভিত্তি করে এই বয়সের ধারণা করা হয়। কিছু লক্ষণ ইঙ্গিত দিতে পারে, শরীর প্রত্যাশার চেয়ে দ্রুত বুড়িয়ে যাচ্ছে। তবে জীবনযাপনে পরিবর্তন এনে এই প্রক্রিয়া ধীর করা সম্ভব হতে পারে।
Visit freshyourfeel.org for more information.
১. বোতল বা বয়ামের ঢাকনা খুলতে কষ্ট হয়
হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ সুস্থভাবে বয়স বাড়ার গুরুত্বপূর্ণ সূচকআগের মতো সহজে শক্ত ঢাকনা খুলতে পারছেন না? ভারী ব্যাগ বহন করতেও কষ্ট হচ্ছে? এর পেছনে ‘হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ’ বা হাতের আঁকড়ে ধরার শক্তি কমে যাওয়া একটি কারণ হতে পারে। হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ সুস্থভাবে বয়স বাড়ার গুরুত্বপূর্ণ সূচক। হাত ও কনুইয়ের পেশি শক্ত রাখতে নিয়মিত ব্যায়াম বা বিশেষ বল চেপে ধরার মতো সহজ অনুশীলন উপকারী হতে পারে।
২. সিঁড়ি ভাঙা কঠিন লাগে
সিঁড়ি ভাঙার সময় পেশির শক্তি, ভারসাম্য, চলাফেরার সক্ষমতা ও ফিটনেস—সবকিছুরই পরীক্ষা হয়সিঁড়ি ভাঙার সময় পেশির শক্তি, ভারসাম্য, চলাফেরার সক্ষমতা ও ফিটনেস—সবকিছুরই পরীক্ষা হয়। বয়সের সঙ্গে পেশির ভর কমে যাওয়াকে বলা হয় সারকোপেনিয়া। এর কারণে সিঁড়ি ভাঙা কঠিন হয়ে উঠতে পারে।
বয়স ৪০ পেরোলে দৃষ্টিশক্তির এসব সমস্যায় পড়েছেন কি না, খেয়াল করুন৩. হাঁটার গতি কমে গেছে
হাঁটার গতি পায়ের পেশি ও স্নায়ুর কার্যকারিতা সম্পর্কে ধারণা দিতে পারেহাঁটার গতি পায়ের পেশি ও স্নায়ুর কার্যকারিতা সম্পর্কে ধারণা দিতে পারে। তুলনামূলক দ্রুত ও স্বচ্ছন্দে হাঁটতে পারা ভালো শারীরিক ও জ্ঞানীয় সক্ষমতার সঙ্গে সম্পর্কিত।
৪. ভারসাম্য রাখতে হাতল ধরতে হয়
সিঁড়ি বা হাঁটার সময় ভারসাম্য রাখতে রেলিং বা অন্য কিছুর ওপর বেশি নির্ভর করতে হলে বিষয়টি খেয়াল করার মতোসিঁড়ি বা হাঁটার সময় ভারসাম্য রাখতে রেলিং বা অন্য কিছুর ওপর বেশি নির্ভর করতে হলে বিষয়টি খেয়াল করার মতো। ভারসাম্য কমে যাওয়া পেশির শক্তি ও স্নায়ু-পেশির সমন্বয় কমার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
৫. ঘুম বারবার ভেঙে যায়
রাতে বারবার অল্প সময়ের জন্য ঘুম ভেঙে যাওয়া তুলনামূলক ‘বয়স্ক’ ঘুমের সঙ্গে সম্পর্কিতশুধু কত ঘণ্টা ঘুমাচ্ছেন, তা নয়, ঘুম কতটা নিরবচ্ছিন্ন, সেটিও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১২ হাজার মানুষের ঘুমের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, রাতে বারবার অল্প সময়ের জন্য ঘুম ভেঙে যাওয়া তুলনামূলক ‘বয়স্ক’ ঘুমের সঙ্গে সম্পর্কিত। প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগা এবং ঘুমের আগে ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলা ঘুমের মান উন্নত করতে পারে।
৬. প্রিয় পোশাকের ফিট বদলে গেছে
পেশি কমে গিয়ে পেটের আশপাশে চর্বি বাড়লে হৃদ্রোগ ও টাইপ-২ ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়তে পারেওজন খুব একটা না বাড়লেও কোমরের কাছে পোশাক টাইট, অথচ শরীরের অন্য অংশে ঢিলেঢালা মনে হলে শরীরের গঠনে বয়সজনিত পরিবর্তন হতে পারে। পেশি কমে গিয়ে পেটের আশপাশে চর্বি বাড়লে হৃদ্রোগ ও টাইপ-২ ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
অন্দরের প্রভাবে বয়স বাড়ছে না তো, জেনে নিন কোথায় হচ্ছে ভুলগুলো৭. শরীরে অকারণে কালশিটে পড়ে
সামান্য আঘাতেই যদি কালশিটে পড়ে, তা ত্বকের বয়সজনিত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারেসামান্য আঘাতেই যদি কালশিটে পড়ে, তা ত্বকের বয়সজনিত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। দীর্ঘদিনের সূর্যের ক্ষতিতে ত্বক পাতলা ও দুর্বল হয়ে রক্তনালিগুলো ভঙ্গুর হতে পারে। সানস্ক্রিন ব্যবহার ও শরীর ঢেকে রাখা উপকারী।
৮. ত্বকে বয়সের ছাপ দ্রুত দেখা যাচ্ছে
বলিরেখা, ত্বক কুঁচকে যাওয়া বা কালচে দাগ বয়স বাড়ার স্বাভাবিক অংশ। তবে এসব প্রত্যাশার তুলনায় আগেই দেখা দিলে ত্বকের বয়স দ্রুত বাড়ার ইঙ্গিত হতে পারেবলিরেখা, ত্বক কুঁচকে যাওয়া বা কালচে দাগ বয়স বাড়ার স্বাভাবিক অংশ। তবে এসব প্রত্যাশার তুলনায় আগেই দেখা দিলে ত্বকের বয়স দ্রুত বাড়ার ইঙ্গিত হতে পারে। দীর্ঘদিনের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ, ধূমপান, বায়ুদূষণ, মানসিক চাপ ও অস্বাস্থ্যকর খাবার এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। নিয়মিত সানস্ক্রিন, পুষ্টিকর খাবার ও ধূমপান এড়িয়ে চলা ত্বক সুরক্ষায় সহায়ক।
সূত্র: দ্য হেলদি
ত্বক ভালো রাখতে কী ধরনের পুষ্টি দরকার, কোন কোন খাবারে তা মিলবে