ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর
· Prothom Alo

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক প্রকল্পটি ৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠবে। এটা পাস হয়ে গেলে সর্বোচ্চ ২-৩ বছরের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ হওয়ার কথা। এ সড়কের কাজ বাস্তবায়ন হলে কুয়াকাটার জন্য বিরাট সম্ভাবনা তৈরি হবে।
আজ শুক্রবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভ্যাল’-এ যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পর্যটনমন্ত্রী এ কথা বলেন। আজ এই কার্নিভ্যাল শুরু হয়।
Visit sportnewz.click for more information.
রশিদুজ্জামান বলেন, ‘আমাদের সরকার আসার পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকেরা আমাদের সঙ্গে দেখা করতে আসেন। এর কারণ হলো তাঁরা এ দেশে কিছু করতে চান। আপনারা জেনে খুশি হবেন, বিনিয়োগ করার জন্য চার-পাঁচটা জায়গার নাম সবার আগে আসে। এর মধ্যে একটা হলো কক্সবাজার, এরপর হলো কুয়াকাটা, সুন্দরবন, সিলেট ও সাজেক। এ রকম পাঁচ-ছয়টা জায়গা নিয়ে তাঁরা (বিনিয়োগকারীরা) খুব আগ্রহী।’
পর্যটনমন্ত্রী বলেন, ‘বিনিয়োগকারীদের আমরা সব সময় উদ্বুদ্ধ করতে চাই। বিনিয়োগকারীদের আমরা সব ধরনের সহায়তা করতে চাই। কক্সবাজারের পর কুয়াকাটা হচ্ছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। কুয়াকাটার উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার সব কর্মকাণ্ড মাস্টারপ্ল্যান নিয়ে গ্রহণ করেছে। এতে প্রকল্পের দীর্ঘসূত্রতা কমবে। কুয়াকাটাকে আন্তর্জাতিক পরিকল্পনাবিদ দিয়ে পরিকল্পনা করে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি প্রমুখ। এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফসহ বরিশাল ও পটুয়াখালী জেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।