নরওয়ে ‘জঘন্য’ দেশে পরিণত হয়েছে, কেন বললেন ট্রাম্প

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি—শান্তিতে নোবেল পুরস্কার তাঁরই প্রাপ্য ছিল। তবে এখন পর্যন্ত তাঁর হাতে ধরা দেয়নি এ পুরস্কার। এতে তিনি চটেছেন নরওয়ের ওপর। মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শান্তিতে নোবেল না দেওয়ায় নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না।

Visit palladian.co.za for more information.

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় গতকাল রোববার মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক সমাবেশে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করে তিনি বলেন, কিছু দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাবেন তিনি, তবে নরওয়ে থেকে কাউকে নয়। কারণ, তিনি নোবেল পুরস্কার পাননি।

ট্রাম্প আরও বলেন, নরওয়ে আসলে একটি জঘন্য দেশে পরিণত হয়েছে। এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও তিনি একই ধরনের শব্দ ব্যবহার করেছিলেন। তবে নরওয়ের অভিবাসীদের বিষয়ে ট্রাম্প প্রশাসন নতুন কোনো সরকারি নীতি গ্রহণ করতে যাচ্ছে, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

‘এআই’ নাম বদলে কেন ‘এসআই’ রাখতে মরিয়া ট্রাম্প, স্লোভেনিয়ার নাম কেন আলোচনায়

নোবেল কমিটির সদর দপ্তর নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত। ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে নরওয়ের নোবেল কমিটি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। তবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে গতকাল রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে বলেন, ‘ট্রাম্প খুব ভালো করেই জানেন, নোবেল কমিটি একটি স্বাধীন প্রতিষ্ঠান। কারও এ নিয়ে সন্দেহ থাকলে তাঁদের জন্য বিষয়টি আবার মনে করিয়ে দিচ্ছি। পরিস্থিতি এখনো একই রকম রয়েছে।’ এ বিষয়ে তাঁর মন্ত্রণালয় আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রোববারই ইরানে হামলা, না হয় চমৎকার সমঝোতা: ট্রাম্প

Read full story at source