যশোর বোর্ডে বৃত্তির তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০, সাধারণে ৩৭৫ টাকা

· Prothom Alo

যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২ হাজার ১৫১ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ২৯৮ জন এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৮৫৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি শিক্ষার্থী বৃত্তি পেয়েছে খুলনা জেলায়। দ্বিতীয় যশোর জেলা।

Visit palladian.co.za for more information.

বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, বোর্ডের অধীন ১০টি জেলার শিক্ষার্থীরা এ বৃত্তি পেয়েছে। জেলাভিত্তিক ফলাফলে খুলনা জেলা সবচেয়ে বেশি ৫৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ১১৬ জন এবং সাধারণ গ্রেডে ৪২৮ জন রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা যশোর থেকে বৃত্তি পেয়েছে ৪৬৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৭৮ জন এবং সাধারণ গ্রেডে ৩৮৬ জন রয়েছে।

ঢাকা বোর্ডের এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, মেধাবৃত্তিতে মাসে ৬০০, সাধারণে ৩৫০ টাকা

মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৩৭৫ টাকা হারে বৃত্তি পাবে। মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর এককালীন ৯০০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর ৪৫০ টাকা এককালীন অর্থসাহায্য পাবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য কয়েকটি শর্ত ও নীতিমালা নির্ধারণ করেছে যশোর শিক্ষা বোর্ড। এসব শর্তের মধ্যে রয়েছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। কোনো প্রতিষ্ঠান এ নিয়ম লঙ্ঘন করে বেতন দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান

বৃত্তির গেজেটে শিক্ষার্থী যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে, সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের সনদ সাপেক্ষে শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেখান থেকে বৃত্তির টাকা উত্তোলন করতে পারবে।

  • বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে...

Read full story at source