বিশেষ চিঠি

· Prothom Alo

প্রেরক: চেনা কেউ

Visit newssport.cv for more information.

প্রাপক: জান্নাত

আমার না হয়েও আমার হয়ে থাকা মানুষটির জন্মদিনে শুভ জন্মদিন, প্রিয়তমা।

আজকের দিনটি আমার কাছে বছরের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি। কারণ, এই দিনেই পৃথিবী পেয়েছিল আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সুখ, শান্তি আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক। তোমার মুখের হাসিটুকু অটুট থাকুক আজীবন।

আজ ৩১ অক্টোবর—আমার না হওয়া মহারানির জন্মদিন।

সামর্থ্য থাকলে আজ শহরের প্রতিটি বিলবোর্ডে তোমার নাম লিখে দিতাম। পুরো শহরকে জানিয়ে দিতাম, পৃথিবীতে একজন মানুষ আছে, যে কাউকে নিজের করে না পেয়েও নিঃশব্দে ভালোবেসে যায়। জানিয়ে দিতাম এক অপূর্ণ ভালোবাসার পূর্ণাঙ্গ গল্প।

কিন্তু সেই সামর্থ্যটুকু আমার নেই। তাই শহরের বিলবোর্ডে নয়, এই ছোট্ট চিরকুটের কয়েকটি শব্দে নিজের দীর্ঘশ্বাস আর জমে থাকা ভালোবাসাটুকু সঁপে দিলাম।

হয়তো তোমার জীবনের গল্পে আমার কোনো অধ্যায় নেই, তবু আমার অনুভূতির গল্পে তুমি আছ পুরোটাজুড়ে।

আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, হাসিখুশি থেকো—আমার না হয়েও আমার হয়ে থাকা মানুষটি।

ইতি,

চেনা কেউ

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source