নিরাপত্তা বৈঠক শেষে সম্পাদকের হাতে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র

· Prothom Alo

আর মাত্র এক সপ্তাহ। এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান। এ উপলক্ষে ১৩ নভেম্বর, শুক্রবার ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের এ আয়োজনের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে।

Visit casino-promo.biz for more information.

৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সম্পাদকের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রতিনিধিদল। এদিন ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় বন্ধুসভার পক্ষ থেকে সম্পাদক মতিউর রহমানকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাস্বরূপ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা বৈঠক

এ ছাড়া আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, হেড অব ডিজিটাল বিজনেস জাভেদ সুলতান, হেড অব হিউম্যান রিসোর্স শামীম খানসহ বিভিন্ন বিভাগের প্রধানদের কাছে।

এর আগে প্রথম আলোর ৮ম তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয় ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা বৈঠক। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রধান নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর ও উপমহাব্যবস্থাপক (অবকাঠামো ও উন্নয়ন) উৎপল কুমার চক্রবর্তী। তাঁরা অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সার্বিক অগ্রগতি ও করণীয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বন্ধুসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আশিকুজ্জামান অভি, সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, সায়মন চৌধুরী ও অর্থ সম্পাদক শাকিব হাসান।

‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের এ আয়োজনে বন্ধুত্ব, সম্প্রীতি, তারুণ্য ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্‌যাপিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের স্লোগান ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’। সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বন্ধুসভা থেকে অন্তত এক হাজার একশ সক্রিয় বন্ধু, অ্যালামনাই, শুভানুধ্যায়ী, আমন্ত্রিত অতিথি, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। নিবন্ধন প্রক্রিয়া শেষে এখন চলছে প্রচারণা কার্যক্রম। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক আয়োজন, মতবিনিময় ও নানা অংশগ্রহণমূলক কার্যক্রমে ভরপুর থাকবে পুরো দিন।

অনুষ্ঠানে থাকছে আনন্দ আয়োজন, সাংগঠনিক সভা, কর্মশালা, খেলাধুলা ও পুনর্মিলন। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে সম্মাননা। এর মধ্যে রয়েছে ‘বৃক্ষরোপণে সেরা দশ’, ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বর্ষসেরা দশ বন্ধুসভা’ পুরস্কার। এ ছাড়া প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ কর্মসূচিরও সম্মাননা দেওয়া হবে।

Read full story at source