নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিতে বাড়ছে গ্রিন জব, বাংলাদেশের প্রস্তুতি কতটা

· Prothom Alo

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার উদ্যোগে বিশ্বজুড়ে শ্রমবাজারের ধরন বদলে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই নির্মাণের মতো খাতে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। একই সঙ্গে পরিবর্তন আসছে প্রচলিত অনেক পেশায়।

Visit newsbetting.cv for more information.

বাংলাদেশেও আগামী কয়েক বছরে এসব খাতে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি করা বড় চ্যালেঞ্জ।

উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে

গ্রিন জব কী

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী, গ্রিন জব বা পরিবেশবান্ধব কর্মসংস্থান এমন কাজ, যা পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে অবদান রাখে। একই সঙ্গে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করে। নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, উৎপাদন, নির্মাণ, পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে এ ধরনের কাজের সুযোগ রয়েছে।

বাংলাদেশে সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আইএলওর আন্তর্জাতিক সংজ্ঞাটিই মূলত অনুসরণ করা হয়।

যেসব খাতে বাড়বে কর্মসংস্থান

২০২৬–২০৩১ মেয়াদের সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোয় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ফলে এসব খাতে পরিবেশবান্ধব কাজে দক্ষ কর্মীর প্রয়োজন হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারজানা মুনশি প্রথম আলোকে বলেন, আগামী ১০ বছরে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে কর্মসংস্থানের সম্ভাবনা বেশি। এ ছাড়া পরিবেশবান্ধব উৎপাদনশিল্প, টেকসই নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা ও সুনীল অর্থনীতিতেও কাজের সুযোগ বাড়তে পারে।

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০

বদলাবে প্রচলিত পেশাও

গ্রিন জব মানে শুধু নতুন পেশা তৈরি নয়, প্রচলিত কাজের ধরনেও পরিবর্তন আসবে। কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি, ইলেকট্রিশিয়ানদের সৌরবিদ্যুৎ প্রযুক্তি এবং নির্মাণশ্রমিকদের জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণের দক্ষতা অর্জন করতে হবে।

তৈরি পোশাকশিল্পসহ প্রচলিত শিল্পেও পরিচ্ছন্ন উৎপাদনপ্রক্রিয়া ও নতুন প্রযুক্তির ব্যবহার বাড়বে। তাই বিদ্যমান কর্মীদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানো জরুরি।

দক্ষতার ঘাটতিই বড় বাধা

বাংলাদেশে শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থার সঙ্গে শ্রমবাজারের চাহিদার অসংগতি রয়েছে বলে মনে করেন ফারজানা মুনশি। পুরোনো পাঠ্যক্রম, প্রশিক্ষিত শিক্ষকের সংকট, পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধার অভাব এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পের দুর্বল যোগাযোগ এ ক্ষেত্রে বাধা। তিনি আরও বলেন, ভবিষ্যতে কারিগরি, ডিজিটাল, পরিবেশবিষয়ক ও সমস্যা সমাধানের দক্ষতার সমন্বয় প্রয়োজন হবে। একদিকে তরুণদের বেকারত্ব, অন্যদিকে দক্ষ কর্মীর সংকট—এই বৈপরীত্য গ্রিন জবের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রেও বাধা হতে পারে।

বাংলাদেশে গ্রিন জবের জন্য দক্ষতা উন্নয়নে কিছু প্রশিক্ষণ উদ্যোগও রয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এ ক্ষেত্রে ‘ডিপ্লোমা ইন সোশ্যাল কমপ্লায়েন্স’ কোর্স পরিচালনা করে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকের অধিকারের পাশাপাশি পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে।

নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন

প্রশিক্ষণ ও নীতিতে সমন্বয় প্রয়োজন

বিআইএমের কর্মকর্তারা জানান, শিল্পকারখানায় পরিবেশবান্ধব কর্মপরিবেশ ও শ্রমমান নিশ্চিত করার ক্ষেত্রে ব্যয় একটি বাধা। ফলে অনেক প্রতিষ্ঠানের আগ্রহ সীমিত। তবে দেশে গ্রিন জবের দক্ষ কর্মীর চাহিদা তৈরি হচ্ছে। এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশেও কাজের সুযোগ রয়েছে।

শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের পাঠ্যক্রমে পরিবেশ ও ডিজিটাল দক্ষতা যুক্ত করা প্রয়োজন। পাশাপাশি শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, কর্মীদের পুনঃপ্রশিক্ষণ এবং নারী, তরুণ ও গ্রামীণ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।

Read full story at source