আমদানি দৌড়ায়, রপ্তানি হাঁটে!
· Prothom Alo

দেশের অর্থনীতিতে এখন অসম দৌড় চলছে। আমদানি দৌড়াচ্ছে অলিম্পিকের স্প্রিন্টারের মতো, রপ্তানি হাঁটছে ডায়াবেটিসের রোগীর মতো মর্নিং ওয়াকে। মাঝখানে বাণিজ্যঘাটতি নামের ভদ্রলোক দুজনের ব্যবধান মাপতে মাপতে নিজেই ফুলে ঢোল হয়ে গেছেন। সম্প্রতি তাঁর ওজন আরও বেড়েছে। একদিন দেখা হলো তিনজনের।
Visit freshyourfeel.org for more information.
তিনজনের দেখা হলো চায়ের দোকানে।
আমদানি: কি রে রপ্তানি! এত রোগা কেন? আয়-রোজগার কম মনে হচ্ছে? খাওয়াদাওয়া হয় না নাকি? ডলারটলার পাও না?
রপ্তানি: ডলার পাব কোথা থেকে? তুমি তো দেশের সব ডলার গিলে বসে আছো। তেল আনো, গম আনো, ভোজ্যতেল আনো—আনতে আনতে পকেট ফাঁকা। আমি বানিয়ে বেচতে যাব, ততক্ষণে তুমি বাজার খালি করে ফেলো।
আমদানি: গত তিন মাসে আমি ১৫ শতাংশ বেড়েছি। তুমি মাত্র ৭ শতাংশ। একটু গতি বাড়াও! টেসলার যুগে তুমি এখনো পায়ে ঠেলা রিকশার মতো দৌড়াচ্ছ! প্রয়োজনে হানিনাট খাও!
রপ্তানি: দৌড়াব কী দিয়ে? আমার পায়ে তো কাগজপত্রের শিকল। আর তুমি তো ফুলেছ জ্বালানির ঠেলায়! জ্বালানির বিল একাই ১০৫ শতাংশ বেড়েছে। আর তুমি ফুলছ গ্যাসে! আর আমার দিকে তাকাও, আমি শুকিয়ে কাঠ। কারণ, যন্ত্রপাতি আনতে গেলেই তোমার নাকি ডলারসংকট, আর তেল আনতে গেলেই ডলারের বন্যা!
আমদানি: কী করব? জ্বালানি ছাড়া কারখানা চলে? বিদ্যুৎ ছাড়া ফ্যানও ঘোরে না!
থামো ভাই, থামো! তোমাদের দুজনের ঠেলাঠেলির ভার তো আমাকেই বইতে হচ্ছে। তিন মাসে আমার ওজন ৩১ শতাংশ বেড়ে ৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার হয়েছে। আমাকে এখন আর ঘাটতি বলে না, বলে ঘাটতির পাহাড়!
রপ্তানি: ঠিক। কিন্তু কারখানার যন্ত্রপাতি কেনার সময় তোমার পা টলে কেন? যন্ত্র আনতে গেলেই তোমার পকেটে টান পড়ে, আর জ্বালানি কিনতে গেলেই পকেট খুলে যায়! এটা উৎপাদন নাকি আগুনে ঘি ঢালা?
এই সময় হাঁপাতে হাঁপাতে এলেন বাণিজ্যঘাটতি। তাঁর শার্টের বোতাম খুলে গেছে। গালের মাংস ঝুলে গেছে, চোখ দেবে গেছে, পা টলছে!
বাণিজ্যঘাটতি: থামো ভাই, থামো! তোমাদের দুজনের ঠেলাঠেলির ভার তো আমাকেই বইতে হচ্ছে। তিন মাসে আমার ওজন ৩১ শতাংশ বেড়ে ৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার হয়েছে। আমাকে এখন আর ঘাটতি বলে না, বলে ঘাটতির পাহাড়!
আমি এখন আর ভদ্রলোক নই, লোকে আমাকে এখন কুমড়ো পটাশ বলে!
আমদানি: আমার দোষ কী? আমি তো দেশের প্রয়োজন মেটাচ্ছি।
রপ্তানি: আর আমার দোষ কী? আমাকে দিয়ে আয় বাড়াতে চায়, অথচ মাঠে নামার আগেই পায়ে শিকল পরিয়ে দেয়! আমাকে বলা হয়, বেশি করে বেচো। অথচ বেচতে গেলে বলে, আগে ১৭টা ছাড়পত্র আনো, ২২টা সিল মারো, ৩টা কমিটির পায়ে ধরো!
বাণিজ্যঘাটতি: তাহলে সমস্যাটা কোথায়?
রপ্তানি: সমস্যা হলো, আমদানির জন্য লালগালিচা, রপ্তানির জন্য লাল ফিতা। তুমি এলে বন্দরে সাইরেন বাজে, আমি গেলে ফাইলের পাহাড়ে চাপা পড়ি। আমদানির জন্য দরজা খোলা, রপ্তানির জন্য দরজায় তালা। তুমি জাহাজভর্তি পণ্য নিয়ে এলে তুমি অতিথি, আমি নতুন বাজার খুঁজতে গেলে আমি আসামি!
আমদানি: সাবধান! আমাকে থামালে কিন্তু বাজারে হাহাকার পড়ে যাবে।
বাণিজ্যঘাটতি: তোমাকে থামাতে বলছি না। কিন্তু শুধু আমদানি বাড়িয়ে পেশি ফুলিয়ে লাভ কী, যদি উৎপাদনের হাড়ই না থাকে?
রপ্তানি: আমারও একটু পরিচর্যা দরকার। শুধু পোশাকের কাঁধে পুরো রপ্তানির পালকি আর কতকাল বইবে? পোশাক হাঁচি দিলেই তো পুরো অর্থনীতির গায়ে জ্বর আসে!
বাণিজ্যঘাটতি: কথাটা নীতিনির্ধারকদের কানে যাবে তো?
রপ্তানি: যাবে, তবে কান দিয়ে ঢুকে ফাইল হয়ে বের হবে। তাঁরা আবার একটা কমিটি করবেন। কমিটি রিপোর্ট দেবে—আমদানিকে আরও দ্রুত আনতে হবে, আর রপ্তানিকে দৌড় শেখাতে হবে। কমিটির চা-বিস্কুটের বিলটাও আবার আমদানি করেই মেটাতে হবে!
সিক্রেট কোড অব পাসপোর্ট অফিসকরপোরেট তেলবেকারত্ব দূরীকরণের উপায়সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্টবাঁশি যার যার, বাঁশ সবারআজব দেশে মীনারসালো Billboardএকটি প্রকল্পের আত্মকাহিনিস্যরি, আমরা খুশি হতে পারিনি!