নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
· Prothom Alo

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অধিকতর তদন্তর মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
Visit tr-sport.bond for more information.
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই সংসদ সদস্যের বাড়িতে আগুন লেগেছে, না কি লাগানো হয়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়ারিং পুরাতন হওয়ায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে বিষয়টি তুলে ধরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, চারটি পেট্রোল বোমা মেরে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগানো হয়।
পরে বিষয়টি নিয়ে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগুন লেগেছে, না লাগিয়েছে— এটা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি, ফায়ার ব্রিগেড, প্রশাসন ও পুলিশ যৌথভাবে তদন্ত করবে।
বিজিবির প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলামত, স্থানীয় ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী— সবার সঙ্গে আলোচনা করে যেটা মূল্যায়ন– পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়াও কোন সাক্ষ্যের কাছ থেকে পেট্রোল বোমার কোন তথ্য পাওয়া যায়নি। মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছবি, অডিও, ভিডিওসহ সব আলামত থেকে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা অনেকটা শর্ট সার্কিটের মত ঘটনা হতেও পারে। এটা অনুমান নির্ভর। তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেয়া যাবে। সালাহউদ্দিন আহমদ বলেন, সদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটা টিনশেড আধা পাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ২০ মিটার দূরত্বে তাঁর বাবা–মা একটা তিনতলা বাড়িতে অবস্থান করেন।
সরকার কি নিরাপত্তা দিতে পারবে, না পারলে জানিয়ে দিক: সংসদে নাহিদআগুনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাড়িতে কেউ থাকে না। দুটো ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল। সরজমিনে ঘটনা পরিদর্শন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার গিয়েছেন। থানার ওসি গিয়েছেন। আজ সকালে তিনি (মন্ত্রী) নিজে কথা বলে এসপিকেও পাঠিয়েছেন। বিজিবির টিম ওখানে গিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ফায়ার ব্রিগেড ট্রিপল নাইনে খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণ আনে। ইতোমধ্যে এই ঘটনায় একটা জিডি করা হয়েছে। সেই জিডি অনুসারে পুলিশ তদন্ত করছে।
কয়েক দিন ধরে হুমকি পাচ্ছিলেন এমপি নুসরাত, মঙ্গলবার করেন থানায় জিডি, রাতে বাড়িতে আগুন