রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: হানিফ–আজাদসহ আলোচিতরা ধরাছোঁয়ার বাইরে

· Prothom Alo

রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার দেড় মাস পেরিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে জড়িত সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্যসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা–কর্মীদের নাম উঠে আসে। ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হলেও আলোচিত নেতাদের বেশির ভাগই এখনো ধরাছোঁয়ার বাইরে।

Visit biznow.biz for more information.

পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার পরিকল্পনা, মাঠপর্যায়ে নেতৃত্ব ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। হামলার পুরো বিষয়টি বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ হানিফ মিয়া। পাশাপাশি স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিনসহ কয়েকজনের নাম উঠে আসে। হানিফকে গ্রেপ্তার করতে না পারায় তদন্তের অগ্রগতি হচ্ছে না। ঘটনার জটও পুরোপুরি খুলছে না।

উদ্ধার হয়েছে ৩১ ধরনের মালামাল, ব্যবহারযোগ্য নয় কোনোটাই

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা এমসিএইচ–এফপি স্বাস্থ্যকেন্দ্রটি ভাঙচুর ও লুটপাট করা হয়। শুরু থেকেই এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় অনেক নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ ওঠে। তাঁদের অনেকে সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে গত ১ অক্টোবর তিনি পদত্যাগে বাধ্য হন। এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ওই এলাকার বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়। কয়েকটি কমিটিও বিলুপ্ত করা হয়।

হামলার পুরো বিষয়টি বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ হানিফ মিয়া। পাশাপাশি স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিনসহ কয়েকজনের নাম উঠে আসে। হানিফকে গ্রেপ্তার করতে না পারায় তদন্তের অগ্রগতি হচ্ছে না। ঘটনার জটও পুরোপুরি খুলছে না।
মিরপুরে রাড্ডা সেন্টারে গুঁড়িয়ে দেওয়া অবকাঠামো

পরে লুট হওয়া ৩১ ধরনের মালামাল উদ্ধার হলেও ওষুধ, টিকা ও নথিপত্র নষ্ট হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, সংস্কার শেষে ভবনটি ব্যবহার করা গেলেও প্রয়োজনীয় আসবাব ও চিকিৎসাসামগ্রীর কিছু সংকট রয়ে গেছে। তারপরও বিভিন্ন কক্ষে ভাগ করে সেবা কার্যক্রম চলছে। বাইরে টিনের ছাউনির নিচে নিবন্ধন বুথ বসিয়ে সেবাপ্রার্থীদের নিবন্ধন করা হচ্ছে। শিশুদের টিকাদানের পাশাপাশি পরিবার পরিকল্পনার প্রাথমিক সেবা দেওয়া হচ্ছে। মাতৃ ও নারী স্বাস্থ্যসেবার অংশ হিসেবে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হচ্ছে। ল্যাবরেটরি সুবিধাও চালু হয়েছে।

হামলার ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি হিসেবে হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগে হস্তান্তর করা হয়।

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মনির হোসেন।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিমিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, হামলার সময় হানিফ, লেলিন এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেলসহ কয়েকজন আশপাশে থেকে নির্দেশনা দেন। হানিফ ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য। তিনি সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সদস্য। সমিতির কার্যক্রম নিয়ন্ত্রণেও তাঁর ভূমিকা ছিল। লেলিনকে গ্রেপ্তার করা হলেও হানিফ ও পাপেল এখনো ধরাছোঁয়ার বাইরে।

তদন্ত কর্মকর্তা মনির হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সঙ্গে হানিফের বক্তব্য মিলিয়ে দেখা প্রয়োজন। তাঁর কাছেই ঘটনার সমন্বয় ও পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে না পারায় তদন্তের এই অংশটুকু এগোচ্ছে না।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান পাপেলের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে। তবে রাজনৈতিক বিবেচনায় কাউকে সুবিধা দেওয়া হচ্ছে না।

পাপেলের রাজনৈতিক কর্মসূচিতে অংশ্রহণ নিয়ে প্রশ্ন

হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা পাপেল সম্প্রতি বিএনপির একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলায় অভিযুক্ত পাপেল প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। ছবি ও ভিডিওতে তা স্পষ্ট; অথচ পুলিশ তাঁকে পলাতক বলে আসছে। পাপেলসহ জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এই সংসদ সদস্য।

ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান প্রথম আলোকে বলেন, পাপেলের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে। তবে রাজনৈতিক বিবেচনায় কাউকে সুবিধা দেওয়া হচ্ছে না।

আবার দিনমজুর হিসেবে ভাঙচুরে অংশ নেওয়া ব্যক্তিরাও আছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

জড়িত ৪০ জনের তালিকা ডিবির হাতে

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে ডিবি। তাঁদের অনেকেরই রাজনৈতিক পরিচয় রয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার ২৫ জনের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সমমনা দোকানদার সমবায় সমিতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। আবার দিনমজুর হিসেবে ভাঙচুরে অংশ নেওয়া ব্যক্তিরাও আছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

দেড় মাসেও মামলার আলোচিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে না পারা প্রসঙ্গে বাদী ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক নাসরিন আখতার প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তারা তাঁদের ডেকেছিলেন। আন্তরিকতার সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে তাঁদের জানিয়েছেন। তাঁদের চাওয়া—আইনি প্রক্রিয়াটা যেন দ্রুত শেষ করা হয়।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: জড়িতদের মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতারাও আছেন

Read full story at source