নৃত্যশিল্পী হৃদি শেখের জন্য কেন আক্দের শাড়ি কেটে পোশাক বানালেন তাসা
· Prothom Alo
কেউ কি নিজের আক্দের শাড়ি কেটে অন্যের পোশাক বানান? ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা তেমনটাই করেছিলেন। কিন্তু কেন?
Visit biznow.biz for more information.
হৃদি শেখের এই পোশাক নিজের আক্দের শাড়ি কেটে বানিয়েছেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা২০২৬ সালের জুন মাস। লন্ডনের মঞ্চে একটি বিশেষ অনুষ্ঠানে নাচ পরিবেশনের প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখ। অনুষ্ঠানের জন্য তাঁর একটু ব্যতিক্রমী পোশাক প্রয়োজন ছিল। এ জন্য যোগাযোগ করলেন উদ্যোক্তা সঙ্গীতা ওয়াহিদ তাসার সঙ্গে। যার গয়না ও পোশাকের নকশা ইতিমধ্যে ক্রেতাদের নজর কেড়েছে।
তবে কাজটির প্রস্তাব পেয়েই সম্মতি দিতে পারেননি তাসা। কিছুটা সময় নিলেন, ভাবলেন—এমন একটি কাজের দায়িত্ব নেওয়া তাঁর জন্য কি ঠিক হবে এখন। কারণ, তখন তিনি জীবনের এক কঠিন সময় পার করছেন।২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো মা হন তাসা। এর কিছুদিন আগে থেকেই স্বামীর আচরণে বেশ পরিবর্তন লক্ষ করছিলেন। দীর্ঘদিনের সেই চেনা মানুষটির হঠাৎ বদলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তাসা।
তিনি বলেন, ‘সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমাদের সম্পর্ক। হঠাৎ করে ওর বদলে যাওয়াটা আমি তাই মেনে নিতে পারছিলাম না। মেয়ের জন্মের কিছুদিন পর সে বলল, আমার সঙ্গে কিছুতেই আর থাকতে পারছে না। আমার আত্মসম্মানবোধ প্রখর। কিছুতেই তার কথাগুলো নিতে পারছিলাম না। দুই সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম।’
পরীক্ষা নেই, নম্বর নেই, তবু এই ‘আবাসিক স্কুলে’ আছে নানা কিছু শেখার সুযোগতাসা ব্র্যান্ডটির ডিজাইনার ও স্বত্বাধিকারী সঙ্গীতা ওয়াহিদতাসার বাবা নেই। মা থাকেন ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে। দুই সন্তান নিয়ে সেখানে আশ্রয় নেওয়া সম্ভব হবে না, সেটিও জানতেন। তাই মায়ের বাসার কাছেই সন্তানদের নিয়ে আলাদা বাসা ভাড়া নেন। শুরু হয় জীবনের নতুন এক অধ্যায়। একদিকে মানসিক বিপর্যয়, অন্যদিকে আর্থিক অনিশ্চয়তা—দুই দিক থেকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে।
‘আসলে এমন কিছু হবে, এটা তো কল্পনায়ও ছিল না। খুব সুখী দম্পতি ছিলাম আমরা, ‘বলেন তাসা। নতুন জীবনে সন্তানদের দেখাশোনার ফাঁকে ফাঁকে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেন। তবে ব্যবসায় যতটা সময় ও মনোযোগ দেওয়া প্রয়োজন, সন্তানদের দায়িত্ব সামলে তা সম্ভব হচ্ছিল না। ফলে আর্থিকভাবেও খুব একটা লাভবান হতে পারছিলেন না। ধীরে ধীরে হতাশা ও অন্ধকার যেন গ্রাস করতে থাকে তাঁর জীবন।
এই পোশাক ছিল তাসার জীবনের কঠিন সময়, ভাঙন এবং ঘুরে দাঁড়ানোর সাক্ষীএরই মধ্যে ২০২৬ সালের জুনে হৃদি যোগাযোগ করেন। প্রথমে কাজটি করতে রাজি হননি তাসা। পরে ভাবলেন, একজন নারী যখন এত আগ্রহ নিয়ে তাঁর কাছে একটি কাজ চাইছেন, তখন ভাবেন হয়তো আবারও নিজেকে কাজে ফেরানোর সুযোগ এসেছে। সিদ্ধান্ত নিলেন কাজটি করবেন, তবে একটু অন্যভাবে।
এই কাজের জন্য তাসা বেছে নেন নিজের আক্দের শাড়ি। শাড়িটি তাঁর কাছে ছিল অত্যন্ত প্রিয়, ভালোবাসা ও মায়ায় জড়ানো এক স্মৃতি। সেই শাড়ি দিয়ে তৈরি করেন হৃদি শেখের জন্য স্কার্ট। এই পোশাক তৈরি করার অভিজ্ঞতা ছিল তাঁর জন্য ভীষণ আবেগের। তাসার ভাষায়, ‘শাড়িটি দিয়ে যখন স্কার্ট বানাই, মনে হচ্ছিল যেন নিজের দুঃখ, কষ্ট আর অনুভূতিকে কেটেকুটে ছিঁড়ে ফেলছি।’ পোশাকটির নাম দিলেন ‘মুক্তির সিম্বল’।
র্যাপিং পেপারের রঙিন কনসেপ্টের পোশাক পরলেন বিদ্যা সিনহা মিম, দেখুন ৮টি ছবিতাসার নকশা করা গয়নাস্কার্টের সঙ্গে পরার একটি কালো শাড়ি বেছে নেন তাসা। বলছিলেন তাঁর জীবনের অন্ধকার সময়ের প্রতীক কালো রং। কালো ব্লাউজ ও শাড়িতে লাল হৃদয়ের প্রতীক বসিয়ে ফুটিয়ে তোলেন তার ভেতরকার ক্ষোভ ও যন্ত্রণা। প্রতিটি রং, প্রতিটি নকশা যেন তাঁর জীবনের গল্পেরই অংশ। প্রথমে ভেবেছিলেন, পোশাকটি হৃদিকে দিয়ে দেবেন। কিন্তু কাজটি শেষ হওয়ার পর সিদ্ধান্ত বদলান। এটি নিজের কাছেই রেখে দিতে চান। কারণ, পোশাকটি কেবল একটি মঞ্চের পরিবেশনার জন্য তৈরি নকশা নয়; এটি তাঁর জীবনের কঠিন সময়, ভাঙন এবং ঘুরে দাঁড়ানোর সাক্ষী। তাসার দুই সন্তানের মধ্যে বড় ছেলের বয়স ৩ এবং ছোট মেয়ের বয়র ১১ মাস।
তাসার কাছে ‘মুক্তির সিম্বল’ তাই শুধু একটি পোশাক নয়; বরং নিজের হারিয়ে যাওয়া সত্তাকে ফিরে পাওয়ার গল্প। ব্যক্তিগত জীবনের অন্ধকারকে শিল্পের ভাষায় প্রকাশ করে বুঝতে পারেন, ভেঙে পড়ার পরও নতুন করে শুরু করা সম্ভব। তাঁর এই সৃষ্টি যেন মনে করিয়ে দেয়, মুক্তি কখনো কখনো অন্য কারও কাছ থেকে নয়, নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হয়।