বিনা খরচে সরকারিভাবে নারী কর্মী নেবে জর্ডান, সাক্ষাৎকার ২০ নভেম্বর
· Prothom Alo

সরকারিভাবে জর্ডানে ৩৫ জন দক্ষ নারী কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির একটি গার্মেন্টসে মেশিন অপারেটর পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। ২০ নভেম্বর সরাসরি সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Visit truewildgame.online for more information.
চাকরির বিবরণ
পদের নাম: মেশিন অপারেটর
পদসংখ্যা: ৩৫
প্রতিষ্ঠান: United Creation Garments
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যেকোনো দুটি মেশিন চালনায় দক্ষ হতে হবে।
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারেবয়সসীমা
২১ থেকে ৩৯ বছর।
বেতন-ভাতা
১৩০ জর্ডানিয়ান দিনার
অন্যান্য সুবিধা
নিয়োগকর্তা কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবেন। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর শেষে দেশে ফেরার বিমানভাড়াও নিয়োগকর্তা বহন করবেন।
এ ছাড়া বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন কর, ভ্যাট, নিবন্ধন ফি, জীবনবিমা ও ওয়েজ আর্নার্স কল্যাণ ফিসহ সব খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়চাকরির শর্ত
দৈনিক আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। তবে অতিরিক্ত সময় কাজ (ওভারটাইম) করা ঐচ্ছিক। চাকরির চুক্তির মেয়াদ হবে তিন বছর, যা নবায়নযোগ্য।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ ২০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আটটার মধ্যে আগ্রহী প্রার্থীদের ‘মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর’ ঠিকানায় উপস্থিত হতে হবে। প্রার্থীদের নির্ধারিত ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
আবেদন ফি
মেডিক্যাল ফি বাবদ ১ হাজার টাকা, পিডিও প্রশিক্ষণ ফি ৩০৫ টাকা, আঙুলের ছাপ দেওয়ার ফি ২০০ টাকা এবং অঙ্গীকারনামার স্ট্যাম্প বাবদ ৫০০ টাকা প্রার্থীকে দিতে হবে। জর্ডানে চূড়ান্তভাবে গমনকারী কর্মীদের এসব খরচ পরে নিয়োগকর্তা পরিশোধ করবেন।
বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবেসাক্ষাৎকারে যা লাগবে
আগ্রহী প্রার্থীদের চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি সঙ্গে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে হবে। বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের পরিচয়পত্রও সঙ্গে রাখতে হবে।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।