মিস ইউনিভার্সে দর্শকের ভোটের পাশাপাশি র‌্যাম্পেও চমক দেখালেন মাহি

· Prothom Alo

১১ নভেম্বর মিস ইউনিভার্সের ৭৫তম আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়ে অভিনেত্রী সামিরা খান মাহি অংশ নিয়েছেন এ আয়োজনে। শেষ মুহূর্তে নতুন চারজন প্রতিযোগী এসে পৌঁছানোর কারণে এবার মিস উইনিভার্সে মোট প্রতিযোগী ১১৬ জন। ২৪ নভেম্বর জানা যাবে তাঁদের মধ্যে কার মাথায় উঠছে মিস ইউনিভার্সের নতুন মুকুট। মাহি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। আজ ১৮ নভেম্বর মিলেছে একটা সুখবর, সব বিভাগ মিলিয়ে ভোটের দিক থেকে সেরা ৩০ প্রতিযোগীর মধ্যে আছেন বাংলাদেশের মাহি

Visit afrikasportnews.co.za for more information.

বাংলাদেশ সময় আজ ১৮ নভেম্বর বেলা ১টা পর্যন্ত ফলাফলে মিস ইউনিভার্সে দর্শকের ভোটে সব ক্যাটাগরি মিলিয়ে ভালো অবস্থানে আছেন সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোর একাধিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এ ছাড়া ১১৬ জন প্রতিযোগীর মধ্যে বেশি ভোট পাওয়া সেরা ৩০ দেশের তালিকা প্রকাশ করেছে মিস ইউনিভার্স কতৃপক্ষ, সে তালিকায়ও আছেন মাহিমিস উইনিভার্সে দর্শকের ভোটে যিনি এগিয়ে থাকবেন, তিনি ফাইনালে সরাসরি সেরা ৩০ জনের দলে পৌঁছে যাবেন। একই সঙ্গে প্রতিযোগীদের ভোটে একধরনের জনপ্রিয়তাও বোঝা যায়। সাধারণত ফাইনালের ২৪ ঘণ্টা আগেই ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। সেই হিসাবে ফাইনালের দিন পরের ধাপে যেতে চাইলে মাহিকে দর্শকের ভোটে ১ নম্বর অবস্থানে থাকতে হবেশীর্ষ স্থানে থাকতে বাংলাদেশিদের বেশি বেশি ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন মাহি। পুয়ের্তো রিকো থেকে একটি লাইভে এসে মাহি জানান, ‘আমি এখানে কঠোর পরিশ্রম করছি। রাতে ঘুমানোর জন্য দুই–তিন ঘণ্টা সময় পাই। তাই দেশের মানুষকে ভোট দিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’মিস ইউনিভার্সের প্রতিযোগীদের ভোট দেওয়া যায় বিনা মূল্যে। এমইউ ফ্যান (MU Fan) অ্যাপ ডাউনলোড করে ভোটের অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স (দেশের নাম)’ নির্বাচন করে ভোট দেওয়া যায়। ফ্রি ভোট দেওয়া ছাড়াও কেউ চাইলে পেইড ভোটও দেওয়ার সুযোগ আছেসামিরা খান মাহি হলেন বাংলাদেশের নতুন মিস ইউনিভার্স, বিশ্ব আসরে যাচ্ছেন কতগুলো পোশাক নিয়ে?১৭ নভেম্বর অনুষ্ঠিত ‘রানওয়ে টু দ্য ইউনিভার্স’ নামে একটি বিশেষ ফ্যাশন ক্যাটওয়াকে অংশ নেন প্রতিযোগীরাবিশেষ এই ফ্যাশন শোয়ে পুয়ের্তো রিকোর ২৭ জন ডিজাইনারের পোশাক পরে মঞ্চে হাঁটেন প্রতিযোগীরা। সেখানেও মাহিকে দেখা গেছে সাবলীল। এদিন মাহির হাঁটার প্রশংসা করেছেন একাধিক বিউটি প্যাজেন্ট ইনফ্লুয়েন্সার, ডিজাইনার ও অতিথিমাহি রুমমেট হিসেবে পেয়েছেন আর্জেন্টিনার প্রতিযোগী দিয়ানা স্তেফানি পেরেইরাকে। মূল প্রতিযোগিতার জন্য প্রতিদিন মহড়া, ফটোশুট এবং বিভিন্ন আয়োজনেও অংশ নিচ্ছেন প্রতিযোগীরাএর মধ্যে একদিন মিস ইউনিভার্সের প্রতিযোগীদের একটি দলকে নিয়ে যাওয়া হয় ক্যানসার রোগীদের একটি হোমে। সেখানেও উপস্থিত ছিলেন সামিরা খান মাহিযদিও সময় খুব বেশি ছিল না, তারপরও কোন দিনের আয়োজনে কোন পোশাক পরবেন, সেটা আগেই ঠিক করে নিয়ে গেছেন মাহি। মূল প্রতিযোগিতার মধ্যে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ন্যাশনাল কস্টিউম পর্ব, ২২ নভেম্বর প্রিলিমিনারি প্রতিযোগিতা এবং ২৪ নভেম্বর হবে গ্র্যান্ড ফিনালেমিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন

Read full story at source