টানা সাত দফায় সোনার দাম কমল ভরিতে সাড়ে ১৭ হাজার টাকা
· Prothom Alo

গতকাল বুধবারের পর আজ বৃহস্পতিবারও কমেছে সোনার দাম। বৈশ্বিক বাজারে দরপতনের প্রভাবে দেশে টানা সাত দফায় সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা। এর মধ্যে আজ কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
Visit betsport.cv for more information.
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা এবং শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা। এ সপ্তাহের শনিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা এবং গতকাল ২ হাজার ২১৬ টাকা।
টানা সাত দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
আজ সোনার দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।
সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে। তবে এর পেছনে বৈশ্বিক বাজারে সোনার দরপতনও ভূমিকা রেখেছে। গতকাল আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে সর্বোচ্চ ১৩৭ ডলার। ফলে সোনার দাম এখন ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। আজ সকাল ১০টা ১৬ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৭২৫ ডলার ৪৯ সেন্ট। গত এক মাসে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৭০ ডলার; গত ছয় মাসে কমেছে ৬৭০ ডলার।
বাজুস জানিয়েছে, সোনা ও রুপার নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। ফলে অলংকার বিক্রির সময় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না।