জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ৫): মানুষের কোষে ক্রোমোজোম ৪৬টি
· Prothom Alo
বিজ্ঞান: অধ্যায়–৫
Visit betsport.cv for more information.
∎ সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন: মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?
উত্তর: মাইটোসিস কোষ বিভাজন পাঁচটি ধাপে সম্পন্ন হয়।
প্রশ্ন: স্পিন্ডল তন্তু কাকে বলে?
উত্তর: স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলে।
প্রশ্ন: ট্রাকসন ফাইবার বা আকর্ষণ তন্তু কাকে বলে?
উত্তর: যে স্পিন্ডল তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়, তাদের ট্রাকসন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে।
প্রশ্ন: হ্যাপ্লয়েড কী?
উত্তর: এক প্রস্থবিশিষ্ট ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড বলে।
প্রশ্ন: জাইগোট কাকে বলে?
উত্তর: নিষেকের সময় শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করলে নিউক্লিয়াস দুটি একীভূত হয়ে যে কোষ উৎপন্ন হয়, তা–ই জাইগোট।
প্রশ্ন: মিয়োসিস–১ কী?
উত্তর: মিয়োসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয়। এই বিভাজনের প্রথম ধাপ বা বিভাজনই হচ্ছে মিয়োসিস–১।
প্রশ্ন: ডিপ্লয়েড কী?
উত্তর: দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটলে ওই অবস্থাকে ডিপ্লয়েড (2n) বলে।
প্রশ্ন: বংশগতি কাকে বলে?
উত্তর: পিতা–মাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান–সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।
প্রশ্ন: ক্রোমোজোম কাকে বলে?
উত্তর: নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্টসংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে, তাদের ক্রোমোজোম বলে।
প্রশ্ন: মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে?
উত্তর: মানুষের প্রতিটি দেহকোষে ৪৬টি ক্রোমোজোম রয়েছে।
প্রশ্ন: অযৌন জনন কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয়, তা–ই অযৌন জনন।
প্রশ্ন: DNA–এর পূর্ণরূপ কী?
উত্তর: DNA–এর পূর্ণরূপ হলো ডি–অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
প্রশ্ন: ইন্টারফেজ কাকে বলে?
উত্তর: ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষের এ অবস্থাকে বলা হয় ইন্টারফেজ।
প্রশ্ন: ক্যারিওকাইনেসিস কাকে বলে?
উত্তর: মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা