‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সেই বিখ্যাত ‘রায়চাঁদ হাউস’ ঘুরে দেখার সুযোগ, লাগবে না কোনো টাকা

· Prothom Alo

মনে আছে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সেই বিশাল রাজকীয় বাড়ির কথা? চোখধাঁধানো সিঁড়ি, সাজানো ড্রয়িংরুম, বিলাসবহুল অন্দরসজ্জা আর রায়চাঁদ পরিবারের নানা আবেগঘন মুহূর্তের সাক্ষী সেই বাড়ি। ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমাটির বয়স ২৫ বছর হতে চলল। অথচ এখনো দর্শকের মনে এর আবেদন এতটুকু কমেনি। এবার সেই বিখ্যাত ‘রায়চাঁদ হাউস’ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। তা-ও একেবারে বিনা মূল্যে!

Visit albergomalica.it for more information.

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুরের মতো তারকায় ঠাসা ‘কাভি খুশি কাভি গাম’ একসময় বলিউডপ্রেমীদের কাছে ছিল বিশেষ আকর্ষণ। সিনেমাটির গান, সংলাপ, পোশাক আর চরিত্রগুলো এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরেফিরে আসে। ছবিতে হৃতিক ও কারিনার একাল–সেকালবিশেষ করে কারিনা কাপুর অভিনীত ‘পু’ চরিত্রের ফ্যাশন, হৃতিক রোশনের ‘রোহান’ কিংবা শাহরুখ খান ও কাজলের নানা দৃশ্য নতুন প্রজন্মের দর্শকের কাছেও জনপ্রিয়। ইনস্টাগ্রাম ও টিকটকে সিনেমাটির পরিচিত সংলাপ, সাজপোশাক ও দৃশ্য নতুন করে তৈরি করতে দেখা যায় অনেককেসিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে মুম্বাইয়ে নতুন করে তৈরি করা হয়েছে রায়চাঁদ হাউসের আদলে একটি সেট। তবে সেখানে নতুন কোনো সিনেমার শুটিং হবে না। দর্শকের জন্যই সাজানো হয়েছে বাড়িটি, যাতে পর্দায় দেখা পরিচিত পরিবেশ বাস্তবে উপভোগ করতে পারেন তাঁরাএয়ারবিএনবির সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ অভিজ্ঞতার আয়োজন করা হয়েছে। বাড়ির ভেতরে থাকছে সিনেমার সেই বিখ্যাত সিঁড়ি, বিশাল ড্রয়িংরুম, লাইব্রেরি, কারিনা কাপুরের চরিত্র ‘পু’র পোশাকের সংগ্রহ, গোলাপি টেলিফোনসহ নানা পরিচিত অনুষঙ্গ। শোবার ঘরও সাজানো হয়েছে সিনেমার আবহেদর্শকেরা শুধু বাড়িটি ঘুরে দেখবেন না, চাইলে সিনেমার প্রিয় মুহূর্তগুলো নতুন করে ক্যামেরাবন্দীও করতে পারবেন। দেখা যাবে সিনেমার সেই ভাঙা ফুলদানিওএই আয়োজন উপলক্ষে তৈরি হয়েছে একটি বিশেষ প্রচারণামূলক ভিডিও। এতে দেখা গেছে হৃতিক রোশন, কারিনা কাপুর ও সিনেমার পরিচালক করণ জোহরকে। এয়ারবিএনবি ইন্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশের দুই দিনের মধ্যেই ভিডিওটি প্রায় ২৫ লাখ বার দেখা হয়েছে বলে জানা গেছে।এরই মধ্যে ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সার বাড়িটি ঘুরে এসে নিজেদের অভিজ্ঞতার ভিডিও প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও রায়চাঁদ হাউস ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছেআয়োজকদের তথ্য অনুযায়ী, ১ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে রায়চাঁদ হাউস ঘুরে দেখার এই বিশেষ আয়োজন। মোট ১৮০ জন অতিথি সুযোগ পাবেনঅদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থর নতুন প্রথম বাড়ির অন্দরটা ঘুরে আসুনবাড়িতে প্রবেশ কিংবা ঘুরে দেখার জন্য কোনো টাকা দিতে হবে না। তবে মুম্বাইয়ে যাতায়াত ও অন্যান্য ব্যক্তিগত খরচ অতিথিদের নিজেদেরই বহন করতে হবে। প্রতিটি বুকিংয়ে দুজন অংশ নিতে পারবেন। অর্থাৎ একজন বুক করলে সঙ্গে আরও একজনকে নিয়ে যেতে পারবেনপ্রতিটি অতিথি দল বাড়িটি ঘুরে দেখার জন্য দুই ঘণ্টা সময় পাবে। এ সময় সিনেমার পরিচিত বিভিন্ন জায়গায় ছবি তোলা ও বিশেষ অভিজ্ঞতা উপভোগের সুযোগ থাকবেরায়চাঁদ হাউস ঘুরে দেখতে আগ্রহীদের অনলাইনে বুক করতে হবে। ২৩ নভেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এয়ারবিএনবির মাধ্যমে বুকিং শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় তখন দুপুর সাড়ে ১২টা। সীমিতসংখ্যক অতিথির জন্য এই আয়োজন হওয়ায় আগ্রহীদের নির্ধারিত সময়েই বুকিংয়ের চেষ্টা করতে হবেসামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, এত জনপ্রিয় একটি সিনেমার স্মৃতিবিজড়িত বাড়ি ঘুরে দেখার সুযোগ আরও বেশি দর্শককে দেওয়া হলে ভালো হতোতবে আপাতত ১৮০ জনের জন্যই খুলছে রায়চাঁদ হাউসের দরজা। বলিউডের স্মরণীয় এক সিনেমার জগতে কিছুটা সময় কাটানোর এমন সুযোগ নিঃসন্দেহে ভক্তদের জন্য বিশেষ অভিজ্ঞতা হতে পারে

সূত্র: এয়ারবিএনবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

১৫টি ছবিতে দেখুন নয়নতারার চমৎকার হোম স্টুডিওর অন্দর

Read full story at source