ডিপ্রেশনের সময় বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

Visit zeppelin.cool for more information.

বিষণ্ণতা বা মানসিক অবসাদের বিষয়টি কিশোরদের ক্ষেত্রে অনেক সময় কিভাবে প্রকাশ পায়? অভিভাবকরা অনেক সময় কি একে ভুল বোঝেন? এই প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, বড়দের ক্ষেত্রে ডিপ্রেশনের লক্ষণ একরকম হলেও বাচ্চাদের ক্ষেত্রে বিষণ্ণতা সবসময় শুধু মন খারাপ দিয়ে প্রকাশিত হয় না; বরং তাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে। এটাকে অভিভাবকরা অনেক সময় 'অবাধ্যতা' বা 'বেয়াদবি' হিসেবে ধরে নেন। তাছাড়া আমাদের সমাজে ডিপ্রেশনের কথা সরাসরি বলা হয় না, মানুষ এটিকে শারীরিক ভাষায় প্রকাশ করে—যেমন মাথা ব্যথা, হাত-পা জ্বালাপোড়া বা ক্ষুধামন্দা। এর পেছনে সাইবার বুলিং বা শিক্ষক-সহপাঠীদের মাধ্যমে বুলিংয়ের মতো বড় ইস্যুও থাকতে পারে। তাই আগে থেকেই কোনো লেবেল সেঁটে না দিয়ে খোলামেলা যোগাযোগ রাখা এবং মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা দরকার।

Read full story at source