‘আমি হাসপাতালের ঘণ্টাটা বাজাইনি’, বললেন কেট মিডলটন
· Prothom Alo

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন বলেছেন, ‘ক্যানসার সত্যিই মানুষকে বদলে দেয়।’ বিবিসিতে শিগগিরই প্রচার হতে যাওয়া ‘হিল’ নামের একটি প্রামাণ্যচিত্রে তিনি এ কথা বলেছেন।
Visit sportbet.reviews for more information.
প্রামাণ্যচিত্রটির প্রকাশিত আগাম দৃশ্যে কেট বলেন, ‘এটা আপনার শরীর বদলে দেয়, শারীরিক দিক থেকে আপনাকে পুরোপুরি পাল্টে দেয়। কিন্তু ক্যানসার শনাক্ত হওয়ার পর আপনার ভেতরে আরও অনেক গভীরে পরিবর্তন আসে।’ অসুস্থতা ও সেরে ওঠা নিয়ে কেটের ব্যক্তিগত ভাবনা উঠে এসেছে প্রামাণ্যচিত্রটিতে।
অত্যন্ত ব্যক্তিগত এ তথ্যচিত্র আগামী ২৯ নভেম্বর বিবিসি ওয়ানে প্রদর্শন করা হবে। এতে ক্যানসার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাবেন কেট। তিনি বলেছেন, ‘সেরে ওঠা একটা যাত্রা।’
অত্যন্ত ব্যক্তিগত এ তথ্যচিত্র আগামী ২৯ নভেম্বর বিবিসি ওয়ানে প্রদর্শন করা হবে। এতে ক্যানসার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাবেন কেট। তিনি বলেছেন, ‘সেরে ওঠা একটা যাত্রা।’
জীবনের কঠিনতম সময় পার করেছেন প্রিন্স উইলিয়ামএক ভিডিও বার্তায় কেট মিডলটন নিজেই তাঁর ক্যানসার শনাক্ত হওয়ার খবর দিয়েছিলেনপ্রামাণ্যচিত্রে চলতি বছরের শুরুর দিকে কেটের ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’ সম্পন্ন করার নতুন ভিডিও চিত্রও আছে। এ চ্যালেঞ্জের অংশ হিসেবে তাঁকে এক দিনে (২৪ ঘণ্টার মধ্যে) ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয়েছিল।
প্রায়ই কষ্টের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি, এর ওপারে (কষ্ট বা যন্ত্রণা পেরিয়ে) আরও বড় সৌন্দর্য আছে।প্রামাণ্যচিত্রে নেপথ্য কণ্ঠে কেট বলেন, ‘এটা স্পষ্ট যে জীবনের চ্যালেঞ্জগুলো আমাদের একা বয়ে বেড়ানোর কথা নয়।’ এ সময় পর্দায় দেখা যায় ক্যানসারে আক্রান্ত অন্য রোগীদের। দেখা যায়, প্রিন্স উইলিয়ামসহ পরিবারের সদস্যদের জড়িয়ে ধরছেন কেট।
কেমোথেরাপির অভিজ্ঞতা জানালেন কেটকেট বলেন, ‘প্রায়ই কষ্টের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি, এর ওপারে (কষ্ট বা যন্ত্রণা পেরিয়ে) আরও বড় সৌন্দর্য আছে।’ ক্যানসারের অভিজ্ঞতা তাঁর মধ্যে যে পরিবর্তন এনেছে, এ কথায় আবারও তা ফুটে ওঠে।
ভারত সফরের সময় গলিতে ক্রিকেট খেলছেন কেট মিডলটন। তাঁর পরনে ভেরোনিকা বিয়ার্ডের লেমন ব্লেজার ও আলেকজান্ডার ম্যাককুইন ট্রাউজারকেট কখনো জানাননি তিনি কোন ধরনের ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২০২৪ সালের মার্চে তিনি জানান, তাঁর ক্যানসার শনাক্ত হয়েছে এবং কেমোথেরাপি নিচ্ছেন।
২০২৫ সালের জানুয়ারিতে কেট জানান, তাঁর ক্যানসার নিয়ন্ত্রণে এসেছে। পরের মাসগুলোয় ধীরে ধীরে রাজকীয় দায়িত্বে ফিরতে শুরু করেন তিনি।
প্রামাণ্যচিত্রটি কেটের সেই কঠিন যাত্রার সবচেয়ে পূর্ণাঙ্গ ও ব্যক্তিগত বিবরণ হবে বলে আশা করা হচ্ছে। এমন অসুস্থতা মানুষের ওপর কী প্রভাব ফেলতে পারে আর কীভাবে তিনি নিজের সেরে ওঠার পথ খুঁজে পেয়েছেন, সে বিষয়ে কেটের নিজের উপলব্ধিও থাকবে এতে।
অসুস্থতার পর জীবনকে ভিন্নভাবে বোঝার কথা কেট প্রায়ই বলেছেন। তিনি বলেছেন, শুধু শারীরিকভাবে সেরে ওঠা নয়, সুস্থতার জন্য আরও সামগ্রিক দৃষ্টিভঙ্গি দরকার।
চিকিৎসার পরের ভালো ও খারাপ দিনের কথাও বলেছেন কেট। রোগীরা অসুস্থতার পরপরই আগের মতো অনুভব করতে পারেন, এমন ধারণা তিনি ভাঙতে চেয়েছেন।
যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বান্দ্রা-ওরলি সি লিংক প্রমেনাড, মুম্বাই, ভারত। ১৭ নভেম্বর ২০২৬প্রামাণ্যচিত্রটির শুরুতে পরিচিতি তুলে ধরবেন কার্স্টি ইয়াং। প্রামাণ্যচিত্রটি কেটের সেই কঠিন যাত্রার সবচেয়ে পূর্ণাঙ্গ ও ব্যক্তিগত বিবরণ হবে বলে আশা করা হচ্ছে। এমন অসুস্থতা মানুষের ওপর কী প্রভাব ফেলতে পারে আর কীভাবে তিনি নিজের সেরে ওঠার পথ খুঁজে পেয়েছেন, সে বিষয়ে কেটের নিজের উপলব্ধিও থাকবে এতে।
ধীরে ধীরে দায়িত্বে ফিরছেন ব্রিটিশ রাজবধূ কেট, দিলেন মানসিক দক্ষতা বৃদ্ধির বার্তাসেরে ওঠার পর কেট তাঁর দাতব্য প্রতিষ্ঠানগুলোর কাজে ফিরেছেন। চলতি সপ্তাহের শুরুতে প্রিন্স উইলিয়ামের সঙ্গে তিনি আর্থশট প্রাইজের অনুষ্ঠানে ভারতে ছিলেন। ক্যানসারের চিকিৎসার পর এই প্রথম দুজন একসঙ্গে বিদেশে রাজকীয় দায়িত্বে গেলেন।
প্রামাণ্যচিত্রটির পরিচালক ছিলেন উইল ওয়ার। তিনি আগেও কেট ও তাঁর পরিবারের সঙ্গে কাজ করেছেন।
ভারতীয় ডিজাইনার মহিমা মহাজনের তৈরি করা লাল আনারকলি গাউন পরেছেন কেট মিডলটনকেটের জন্মদিনের একটি ভিডিও বার্তায় উইল ওয়ারের তোলা ছবি ব্যবহার করা হয়েছিল। একটি বড়দিনের কার্ডেও তাঁর ছবি ব্যবহার হয়েছিল। সেখানে প্রিন্সেস, প্রিন্স উইলিয়াম ও তাঁদের সন্তানদের নির্ভার অবস্থার একটি ছবি ছিল।
২০২৪ সালের সেপ্টেম্বরে কেমোথেরাপি শেষ হওয়ার পর কেটের ব্যক্তিগত ভিডিও বার্তাটিও বানিয়েছিলেন এ নির্মাতা। সেই বার্তায় কেট বলেছিলেন, ‘অন্ধকার থেকেই আলো আসতে পারে।’
বিবিসির প্রধান কনটেন্ট কর্মকর্তা কেট ফিলিপস বলেন, ৩০ মিনিটের প্রামাণ্যচিত্রটি ‘বিবিসির দর্শকদের মনে সাড়া জাগাবে বলে আশা করা হচ্ছে। যাঁরা নিজেদের স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁদের এটি স্বস্তি ও মানসিকভাবে সহায়তা দেবে।’
ক্যানসার শনাক্ত হওয়ার পর সন্তানদের কী বলেছিলেন কেটকেট চিকিৎসা নিয়েছিলেন দ্য রয়্যাল মার্সডেন হাসপাতালে। প্রামাণ্যচিত্রটি অন্য দেশেও সম্প্রচারিত হবে। এটির পরিবেশনা থেকে পাওয়া অর্থ দেওয়া হবে দ্য রয়্যাল মার্সডেন ক্যানসার চ্যারিটিকে।
এ হাসপাতালে ক্যানসারের রোগীরা চিকিৎসা শেষে প্রতীকী অর্থে একটি ঘণ্টা বাজাতে পারেন। ভাই জেমস মিডলটনের সঙ্গে কথা বলার সময় কেট বলেন, ‘আমি ঘণ্টাটা বাজাইনি।’
তিন সন্তানের সঙ্গে প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনথ্রি পিকস চ্যালেঞ্জ আর সেরে ওঠা নিয়ে এ প্রামাণ্যচিত্রের প্রসঙ্গ টেনে জেমস বলেন, ‘হয়তো এটাই তোমার ঘণ্টা বাজানো।’
২৯ নভেম্বর গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ১২টা থেকে বিবিসি আইপ্লেয়ারে আর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিবিসি ওয়ানে ‘হিল’ দেখা যাবে। যুক্তরাষ্ট্রে এনবিসি ইউনিভার্সালে ৩০ নভেম্বর, অস্ট্রেলিয়ায় চ্যানেল নাইনে ১ ডিসেম্বর আর কানাডায় সিটিভি ও নুভোতে ৭ ডিসেম্বর এটি দেখানো হবে।
কেমোথেরাপির অভিজ্ঞতা জানালেন কেট