ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু

· Prothom Alo

ঝিনাইদহের কালীগঞ্জে অসুস্থ প্রসূতিকে বহন করা অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরে কালীগঞ্জ-গান্না সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা প্রসূতির পেটেও অস্ত্র ধরে। আতঙ্কিত ওই প্রসূতি একপর্যায়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় নবজাতক।

Visit amunra.help for more information.

এ ঘটনায় আজ সোমবার দুপুরে প্রসূতির স্বামী কালীগঞ্জ থানায় মামলা করেছেন। সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসূতি আফসারা তাসনীম (৩০) চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার চিকিৎসক আবদুল্লাহ আল নোমানের স্ত্রী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাসনীমকে চুয়াডাঙ্গা থেকে যশোরে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে ছিলেন প্রসূতির স্বামী, মা, শাশুড়ি, বড় ছেলে ও একজন নার্স।

আবদুল্লাহ আল নোমান চুয়াডাঙ্গা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা। সোমবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, অসুস্থ হয়ে পড়ায় স্ত্রীকে যশোরে নিয়ে যাচ্ছিলেন। কালীগঞ্জ উপজেলার বাগমারা বাজার ছাড়িয়ে ৩০০ গজ কালীগঞ্জের দিকে গেলে দেখতে পান, রাস্তার ওপর গাছ ফেলে রাখা হয়েছে।

চিকিৎসক আবদুল্লাহ আল নোমান বলেন, ডাকাত দলের হাত থেকে ছাড়া পাওয়ার পর তাঁরা যশোরের উদ্দেশে রওনা হন। জরুরি সেবার নম্বরে (৯৯৯) কল দিয়ে পুলিশের সহায়তা নিলেও এ ঘটনায় ভীত হয়ে পথেই অ্যাম্বুলেন্সের মধ্যে অপরিপক্ব সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী। সাতমাইল এলাকায় পৌঁছালে বাচ্চটি মারা যায়।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘গাড়ির গতি কমাতেই কয়েকজন অস্ত্রধারী এসে প্রথমে আমার ছেলের গলায় ধারালো অস্ত্র ধরে। আমার মায়ের গলায়ও দা ধরে। অ্যাম্বুলেন্সে থাকা নারীদের কানের দুল, গলার হার খুলে নেয়। আমার গলায় দা ধরে আমার কাছে থাকা নগদ এক লাখ টাকা ও ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। আমার স্ত্রীর পেটের কাছে ধারালো অস্ত্র ধরে। এতে আমার স্ত্রী খুব ভয় পেয়ে যান। ডাকাতেরা অ্যাম্বুলেন্সে থাকা নার্সকেও মারধর করে।’

চিকিৎসক আবদুল্লাহ আল নোমান বলেন, ডাকাত দলের হাত থেকে ছাড়া পাওয়ার পর তাঁরা যশোরের উদ্দেশে রওনা হন। জরুরি সেবার নম্বরে (৯৯৯) কল দিয়ে পুলিশের সহায়তা নিলেও এ ঘটনায় ভীত হয়ে পথেই অ্যাম্বুলেন্সের মধ্যে অপরিপক্ব সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী। সাতমাইল এলাকায় পৌঁছালে বাচ্চটি মারা যায়।

ডাকাতির ঘটনাস্থলে আফসারা তাসনীমের স্বামী আবদুল্লাহ আল নোমান

কালীগঞ্জ-গান্না সড়কের আমতলা বাজার এলাকার মারকাযুল উলুমুল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক তিতুমীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাতে আমি মাদ্রাসায় থাকি। রোববার ভোরের দিকে আমরা ডাকাতির তথ্য জানতে পারি। ডাকাতির শিকার অ্যাম্বুলেন্সের চালক গাড়ির চাবি খুঁজতে আমাদের সহায়তা চেয়েছিলেন। তার কাছ থেকে জেনেছি, রাতে ২০-২৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে অন্তত ৮-১০টি বিভিন্ন যানবাহনে ডাকাতি করেছে।’

ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী সাংবাদিকদের বলেন, ‘আবদুল্লাহ আল নোমানের করা এজাহার দস্যুতার মামলা হিসেবে নেওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, অচিরেই পুরো ডাকাত দলকে আটক করা যাবে।’

Read full story at source