শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
প্রজন্ম পাল্টাচ্ছে, সময়ের সঙ্গে প্যারেন্টিংয়ের ধরনও বদলাচ্ছে। এই পরিস্থিতিতে বাবা-মায়ের নিজেদের জায়গা থেকে কতটা সচেতন হওয়া উচিত?
Visit chickenroadslot.pro for more information.
এমন প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘আমাদের মনে রাখা উচিত যে প্যারেন্টিং নিজেই একটি বড় মানসিক চাপ। যারা বাবা-মা হচ্ছেন, তারাও একটি নির্দিষ্ট প্রজন্মের অংশ। আমাদের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক অবস্থা, সমাজের সাংস্কৃতিক রুচি এবং পারিবারিক মূল্যবোধের দিকে তাকালে বেশ কিছু ঘাটতি চোখে পড়ে। অনেক সময় বাবা-মায়েরা নিজেদের জীবনে সততা বজায় রাখেন না—সন্তানের সামনে এক কথা বলেন আর নিজে অন্য কাজ করেন, কিংবা পেশাগত জায়গায় দুর্নীতি করেন। অভিভাবক হিসেবে আমাদের নিজেদের আচরণ ও জীবনাচরণের পরিবর্তন না এনে শুধু সন্তানের ওপর দোষ চাপালে তো চলবে না। সন্তানের কাছ থেকে ইতিবাচক আচরণ আশা করার আগে আমাদের নিজেদের জায়গায় আরও সচেতন ও নৈতিক হতে হবে।’