মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি: হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর

· Prothom Alo

মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার ঘোষণা দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুতে। রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তিনি এ ঘোষণা দেন।

Visit playerbros.org for more information.

জার্মান সংবাদমাধ্যমগুলোর তথ্য, চলতি মাসে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে একটি গোয়েন্দা প্রতিবেদন আদান–প্রদান হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ৬০ দিনের মধ্যে মহাকাশে অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। তবে কোন দেশ এ গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে, তা স্পষ্ট নয়।

১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ নামক চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া। চুক্তিতে পৃথিবীর কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশ এ চুক্তির বাইরে থাকা নানা সক্ষমতা যাচাই করছে এবং প্রতিপক্ষের স্যাটেলাইট লক্ষ্যবস্তু করার মতো অন্যান্য অস্ত্র মহাকাশে মোতায়েন করেছে বা করার পরিকল্পনা করছে।

এ বিষয়ে জানতে চাইলে ন্যাটো মহাসচিব বলেন, ‘ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। মহাকাশের নিরাপত্তা রক্ষার বিষয়ও এর অন্তর্ভুক্ত।’

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিনি এ–সংক্রান্ত কোনো সংবাদ দেখেননি। ‘অজ্ঞাত সূত্রের’ বরাতে প্রকাশিত এসব খবরকে ‘গুরুত্ব দেওয়ার কিছু নেই’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

বার্লিনে অবস্থিত রুশ দূতাবাস জার্মান সংবাদমাধ্যমকে বলেছে, তারা এসব ‘ভিত্তিহীন অভিযোগ’ প্রত্যাখ্যান করছে। এগুলো ‘অপপ্রচার’।

বার্লিনে এক সংবাদ সম্মেলনে মার্ক রুতে বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর হাতে নানা ধরনের বিকল্প ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা সব সময় প্রতিরক্ষাব্যবস্থা মূল্যায়ন করি এবং প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করি।’

মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার কোনো ইচ্ছা নেই: পুতিন

জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর, ডব্লিউডিআর ও দৈনিক জ্যুডডয়চে জাইতুং নাম প্রকাশে অনিচ্ছুক জার্মান সামরিক এবং গোয়েন্দা সূত্রের বরাতে বলেছে, ওই রুশ স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক-এস’। এতে পারমাণবিক ওয়ারহেড রয়েছে। যোগাযোগ ও নজরদারিতে ব্যবহৃত স্যাটেলাইটসহ অন্যান্য স্যাটেলাইট অকেজো বা ধ্বংস করতে এটি ব্যবহার করা হতে পারে।

সংবাদ সম্মেলনে মার্ক রুতের পাশে ছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। এ সময় তিনি রাশিয়ার এ পরিকল্পনার খবর নিশ্চিত বা অস্বীকার—কোনোটিই করেননি। তবে তিনি বলেন, ‘রাশিয়া উত্তেজনা কোন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত, তা এসব খবর থেকে স্পষ্ট বোঝা যায়।’

মের্ৎস আরও বলেন, ‘রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র নেওয়ার পরিকল্পনা করছে, এমন খবর নতুন নয়। এটি উদ্বেগজনক খবর।’

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এর আগে জার্মান সরকারের এক মুখপাত্রও প্রতিবেদনগুলো নিশ্চিত বা অস্বীকার না করে জানান, সরকার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে’ দেখছে।

চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়তে চায় চীন–রাশিয়া

১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ নামক চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া। চুক্তিতে পৃথিবীর কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, চীনসহ অন্যান্য দেশ এ চুক্তির বাইরে থাকা নানা সক্ষমতা নিয়ে কাজ করছে এবং মহাকাশে গণবিধ্বংসী অস্ত্রের বাইরে অন্য অস্ত্র মোতায়েন করেছে কিংবা করার পরিকল্পনা করছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, রাশিয়া পারমাণবিক ওয়ারহেডযুক্ত স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। তবে রাশিয়া সেই অভিযোগ অস্বীকার করেছিল।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে সময় বলেছিলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। আমরা সব সময় মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোর বিরোধী ছিলাম, এখনো আছি।’

মহাকাশে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর কী ঘটেছিল

Read full story at source