ইন্টারনেট বা প্রযুক্তির রঙিন জগৎ ও কিশোর মনের অদৃশ্য দ্বন্দ্ব
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
Visit milkshakeslot.com for more information.
বর্তমান প্রজন্মের কিশোর-কিশোরীরা ইন্টারনেট বা প্রযুক্তির সহজলভ্যতার কারণে বিশ্বের নানা ভালো দিক যেমন দেখছে, তেমনি এর একটা ভিন্ন দিকও রয়েছে। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?
এমন প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘একদম ঠিক বলেছেন। অনলাইনের কল্যাণে আমাদের কিশোররা পৃথিবীর অনেক ভালো দিক দেখছে। তারা দেখছে এমন একটা জগৎ যেখানে সাম্য আছে, রাস্তাঘাটে শৃঙ্খলা আছে, যত্রতত্র পোস্টার লাগানো নেই বা অযথা জ্যাম নেই। কিন্তু সমস্যা হলো, তারা রিয়েল লাইফ বা বাস্তব জীবনের সঙ্গে এটার কোনো মিল পায় না। এর ফলে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত—সব স্তরের কিশোরদের মধ্যেই একধরনের অদৃশ্য দ্বন্দ্ব তৈরি হয়। এমনকি আমাদের দেশের তরুণ সমাজের বড় একটা অংশের শেষ স্বপ্ন বা লক্ষ্যই হয়ে দাঁড়ায় যেভাবেই হোক দেশ ছাড়া। একজন আমেরিকান শিশু তো এই ধরনের দ্বন্দ্বে ভোগে না। এই সাংস্কৃতিক বিভ্রান্তি ও যাপিত জীবনের চাহিদার সংঘাতে আমাদের শিশুরা বেশ ফ্রাস্ট্রেটেড বা হতাশ হয়ে পড়ে, আর তাদের অনেক প্রশ্নের উত্তর আমাদের কাছে থাকে না।’