বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্‌সি

· Prothom Alo

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি ও গীতিকার মহসিন মেহেদীর সংসারে বিচ্ছেদ ঘটেছে। দীর্ঘদিনের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আজ বুধবার রাত পৌনে ১০টায় নিজের ফেসবুক পোস্টে স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন ন্যান্‌সি। প্রথম আলোকে দুজনের ঘনিষ্ঠজনেরাও বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।

ইংরেজিতে দেওয়া পোস্টে ন্যান্‌সি লিখেছেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Visit moryak.biz for more information.

কোনো শিল্পী যদি দলীয় ব্যানারে সুযোগ নিতে চায়, তার ব্যাপারেও সতর্ক থাকা উচিত: ন্যান্‌সি২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্‌সি

এই কঠিন সময়ে তাঁদের নিয়ে যাঁরা উদ্বিগ্ন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্‌সি আরও লিখেছেন, ‘এ সময়ে সবার কাছে আমাদের সিদ্ধান্তটি বোঝার, সম্মান করার এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে। শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করতে চাই।’
সবশেষে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্‌সি লিখেছেন, ‘সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

মিলার প্রশংসায় ন্যান্‌সি, জবাবে যা বললেন মিলা

২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্‌সি। ওই বছরের ২ সেপ্টেম্বর বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি ছিল ন্যান্‌সির তৃতীয় বিয়ে। গানের সূত্রেই মহসিন মেহেদীর সঙ্গে তাঁর পরিচয়।

নাজমুন মুনিরা ন্যান্‌সি। ছবি: ফেসবুক থেকে

মহসিন তখন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপমের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্‌সি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।দাম্পত্যজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মহসিন মেহেদীর সঙ্গে নতুন করে সংসার শুরু করেছিলেন সংগীতশিল্পী ন্যান্‌সি। এবার সেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা নিজেই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

Read full story at source