রয়্যাল কনট্রাস্ট ব্রাইডাল গ্ল্যাম লুকে সাবিলা নূর

· Prothom Alo

আসন্ন বিয়ের মৌসুমে যাঁরা চিরাচরিত লাল বেনারসির বাইরে একটু ভিন্নধর্মী ও কনট্রাস্ট ব্রাইডাল লুক খুঁজছেন, তাঁদের জন্য সাবিলা নূরের এই সাজ হতে পারে দারুণ এক অনুপ্রেরণা।

সাবিলা নূরের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এবার শাড়িতে রীতিমতো চোখ ধাঁধালেন তিনি। ব্রাইডাল আমেজের শাড়ি মানেই স্পেশাল কিছু। আর এর সঙ্গে রূপ বিশেষজ্ঞ জাহিদ খানের ফুল গ্ল্যাম মেকওভারে সব মিলিয়ে সাবিলার লুক থেকে চোখ ফেরানো দায়।

Visit rouesnews.click for more information.

চলুন এই সুন্দরী অভিনেত্রীর লুকের আদ্যোপান্ত দেখে আসি। তাঁর নজরকাড়া এই সাজ ইতিমধ্যে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। সাবিলার এই পুরো সাজপোশাক ও গ্ল্যামারাস উপস্থাপনাকে এককথায় বলা যায়‘রয়্যাল কনট্রাস্ট ব্রাইডাল গ্ল্যাম’ । লাল-কমলা ও ময়ূরকণ্ঠী নীলের রাজকীয় বৈপরীত্য এবং সোনালি কারুকাজের মেলবন্ধন এই লুকটিকে পেয়েছে অন্যান্য মাত্রা।

শাড়ি ও ব্লাউজের অনবদ্য মেলবন্ধন

সাবিলা নূরের পরনে লাল ও কমলা আভার এক জমকালো ঐতিহ্যবাহী শাড়ি, যার নকশায় ফুটে উঠেছে বাঁধনি ও বেনারসি ঘরানার সূক্ষ্ম  জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফও । শাড়ির চওড়া পাড় ও আঁচল জুড়ে রয়েছে ভারী সোনালি জরি সুতা  ও চুমকির নিখুঁত কারুকাজ।

ফ্যাশন ব্র্যান্ড ওশিন -এর এই পোশাকে আধুনিকতার ছোঁয়া এনেছে কনট্রাস্ট ব্লাউজটি। লাল শাড়ির সঙ্গে একরঙা ব্লাউজের বদলে তিনি বেছে নিয়েছেন গাঢ় টিল বা ময়ূরকণ্ঠী নীল রঙের সুইটহার্ট নেকলাইনের ব্লাউজ। ব্লাউজটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্বচ্ছ নেটের ফুল-স্লিভ হাতা, যাতে সোনালি পুঁতি, চুমকি ও জারদৌসি কাজের ঘন নকশা করা হয়েছে।

গয়না ও অনুষঙ্গে

পোশাকের জমকালো ভাব বজায় রাখতে গয়নায় বেশ ছিমছাম অথচ আভিজাত্যপূর্ণ পথে হেঁটেছেন সাবিলা। গলায় কোনো ভারী নেকলেস না পরে তিনি শুধু কানে পরেছেন বড় আকারের স্টেটমেন্ট ঝুমকা। সোনালি ফ্রেমে লাল পাথর ও নিচে ছোট মুক্তার লহর বসানো এই ঐতিহ্যবাহী দুলটিই পুরো রাজকীয় আবহ তৈরি করেছে। এর পাশাপাশি হাতের ছোট ক্লাচ ব্যাগ নজর কেড়েছে ।

সোনালি পুঁতি ও এমব্রয়ডারির কাজ করা মেটাল হ্যান্ডেলের এই মিনি ব্যাগটি পুরো ব্রাইডাল লুকে যোগ করেছে পূর্ণতা।

মেকআপ ও হেয়ারস্টাইল

রূপ বিশেষজ্ঞ জাহিদ খান সাবিলার চেহারার স্বাভাবিক স্নিগ্ধতা বজায় রেখে দিয়েছেন এক উষ্ণ ও গ্ল্যামারাস লুক। ত্বকে ডিউই ফিনিশ ও গালে হালকা হাইলাইটারের ছোঁয়ায় ফুটে উঠেছে উৎসবের আমেজ । চোখের সাজে ব্যবহার করা হয়েছে স্মোকি ব্রোঞ্জ আইশ্যাডো, ঘন কাজল ও ল্যাশ, যা তাঁর চোখ দুটিকে আরও মায়াবী করে তুলেছে।

ঠোঁটে ম্যাট ন্যুড-টেরাকোটা লিপস্টিক এবং কপালে ছোট্ট একটি লাল টিপ । চুলগুলোকে সামনে থেকে পরিপাটি করে টেনে পেছনে হাফ-আপ স্টাইলে বেঁধে নিচের অংশে হালকা ওয়েভি কার্ল ছেড়ে রাখা হয়েছে।

ফটোগ্রাফার জেডএইচ জীবনের ক্যামেরায় ধারণ করা প্রতিটি ফ্রেমেই সাবিলা নূরকে লাগছে ঠিক যেন কোনো রাজকীয় ক্যানভাসে আঁকা জীবন্ত প্রতিচ্ছবি। আসন্ন বিয়ের মৌসুমে যাঁরা চিরাচরিত লাল বেনারসির বাইরে একটু ভিন্নধর্মী ও কনট্রাস্ট ব্রাইডাল লুক খুঁজছেন, তাঁদের জন্য সাবিলার এই সাজ হতে পারে দারুণ এক অনুপ্রেরণা।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source