চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও

· Prothom Alo

‘মোটরসাইকেল চালানো বন্ধুকে বললাম, মাথাটা নিচু করো। আমি ক্যাচটি নেব।’

কথাগুলো মেহরান খানের। চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে বল ক্যাচ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটপ্রেমী।

Visit tr-sport.bond for more information.

মিনগোরায় সোয়াত প্রিমিয়ার লিগের ম্যাচ চলার সময় মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন মেহরান। হঠাৎ এক ছক্কায় বল উড়ে মাঠের বাইরে চলে যায়। বলটি যেদিক দিয়ে যাচ্ছিল, সেখানে ঠিক তখনই বাইকের পেছনে আরোহী মেহরান এক হাতে দারুণ ক্যাচ লুফে নেন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেই ক্যাচের ভিডিও। ক্যাচটি ধরার অভিজ্ঞতা নিয়ে বিবিসিকে মেহরান বলেন, ‘সত্যি বলতে ক্যাচটা আমি যে নিতে পারব, তা ভাবিনি।’

মেহরান পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে অবিশ্বাস্য ক্যাচটি নেন। মেহরান বলেন, ‘আমি ক্রিকেটের বড় ভক্ত। নিজে খেলি, খেলাও দেখি। দেখলাম উইকেটে আছেন আবরার লালা এবং এরপরই তিনি বিশাল ছক্কা হাঁকালেন। আমি তখন (বাইকচালক) বন্ধুকে বললাম মাথা নিচু করতে, যাতে আমি ক্যাচটা নিতে পারি। এরপরই আমি বলটি ধরে ফেলি। চেষ্টা করেছিলাম ঠিকই, তবে ক্যাচটি শেষ পর্যন্ত তালুবন্দী হবে—এমন আশা ছিল না। ভেবেছিলাম কাছেই কোথাও পড়বে, কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় আমি সেটা ধরে ফেলি।’

View this post on Instagram

A post shared by BBC Cricket (@bbccricket)

মেহরান জানান, ক্যাচটি নেওয়ার পরপরই সোয়াত প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ তাঁর জন্য ১০ হাজার পাকিস্তানি রুপি (প্রায় ৪,৫৪৬ টাকা) পুরস্কার ঘোষণা করে, যা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়।

ক্যাচের ভিডিও এত দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়বে, তা পাকিস্তানের মারঘাজারের এই বাসিন্দা স্বপ্নেও ভাবেননি। মেহরান বলেন, ‘ভিডিওটি এক রাতেই ভাইরাল হয়ে যায়। প্রথম দিকে আমি এ বিষয়ে কিছুই জানতাম না।’

ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, পিটুনিতে খুশি সবাই

মেহরান আরও জানিয়েছেন, ক্যাচ নেওয়ার পর বলটি তিনি ফেরত দিয়েছেন, ‘মানুষ বলাবলি করছে আমি নাকি বলটি নিয়ে চলে গিয়েছিলাম, যা একেবারেই সত্যি নয়। আমি ক্যাচ নেওয়ার পরপরই বল ফেরত দিয়েছি।’

ব্যতিক্রমী ক্যাচগুলোর একটি

ক্রিকেট ম্যাচে গ্যালারির দর্শকদের নজরকাড়া ক্যাচ নেওয়ার নজির কম নেই। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় এক ম্যাচ চলাকালে সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথামের হাঁকানো ছক্কা নির্বিকারভাবে তালুবন্দী করেছিলেন একজন ক্যামেরাম্যান। তখন তিনি সিগারেট ফুঁকছিলেন।

২০১৪ সালে নিউজিল্যান্ডে ঘরোয়া এক ম্যাচে গ্যালারির ঢাল বেয়ে গড়িয়ে পড়তে পড়তেই এক হাতে ক্যাচ নেন এক দর্শক। গত বছর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এক ম্যাচে এক হাতে দুটি পানীয়ের ক্যান ধরে রেখেই অন্য হাতে বল তালুবন্দী করেন এক দর্শক। চলন্ত মোটরসাইকেলে বসে মেহরানের নেওয়া এক হাতের এই ক্যাচও ক্রিকেটের ইতিহাসে তাদের পাশে জায়গা করে নেবে হয়তো।

Read full story at source