প্রিয় অপমান

· Prothom Alo

প্রিয় অপমান
ঘনিষ্ঠ হয়ে বসো
আলিঙ্গনে দাও উষ্ণতা
মুখ বুজে, মুখ গুঁজে
আছিই তো এতকাল

Visit truewildslot.com for more information.

জ্বর হয়ে এবার কপালে বসো

পোড়া চোখে সমুদ্র মন্থন
অমৃত ও বিষের ঢেউ
জ্বরের পট্টি ভিজিয়ে তাতে
কপালে রাখি শুশ্রূষার হাত
নিজেকে নিজেই দিই প্রবোধ

প্রিয় অপমান আমার,
‘চিরসখা হে— ছেড়ো না’
এবার শেকড় গেড়ে বসো, আর
বলো তো, কে কার অলংকার!

Read full story at source