এক কানের দুলেই ভাইরাল জেনেলিয়া, কী আছে এই সাজে

· Prothom Alo

হালকা নীল টি-শার্ট, কপাল ছুঁয়ে থাকা চুল, ছিমছাম মেকআপ। তবে সবকিছু ছাপিয়ে নজর কেড়েছে জেনেলিয়া ডি’সুজার কানের সোনালি গয়না। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তাঁর আলোচিত সাজ ও এর পেছনের গল্প।

Visit newsbetsport.bond for more information.

জেনেলিয়া ডি’সুজার এই সাজ এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোনালি কানের গয়না, ফ্রিঞ্জ কাটের চুল আর হালকা নীল পোশাক—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আধুনিক বোহো ও ইন্দো-ওয়েস্টার্ন ফ্যাশনের ছাপজেনেলিয়ার সাজের মূল আকর্ষণ পাতার আদলে তৈরি সোনালি রঙের বড় একটি ইয়ার কাফ। কানের ওপরের অংশ থেকে নিচ পর্যন্ত বিস্তৃত এই গয়নাকানের বিভিন্ন অংশে আটকে পরা যায়, এমন গয়নাকে বলা হয় ইয়ার কাফ। কয়েক বছর ধরেই ফ্যাশনে জনপ্রিয়তা পাচ্ছে এ ধরনের গয়নাজেনেলিয়ার এই সাজ ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের নিউজফিডেই দেখা যাচ্ছে একই ধরনের ইয়ার কাফের বিজ্ঞাপন৩৯ বছর বয়সেও জেনেলিয়ার সাজে তারুণ্যের ছাপ। তাঁর পোশাক ও গয়না নির্বাচনের পাশাপাশি চুলের নতুন স্টাইল নিয়েও আলোচনা করছেন ভক্তরাকপাল ছুঁয়ে থাকা ফ্রিঞ্জ বা ব্যাংস কাটের চুল। বাকি চুল খোলা, হালকা ঢেউখেলানো। জেনেলিয়ার এই চুলের সাজ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণজেনেলিয়ার পরনে হালকা নীল রঙের ঢিলেঢালা টি-শার্ট। পোশাকের হালকা রঙের বিপরীতে সোনালি গয়নাটি আরও বেশি নজর কাড়ছেবাড়তি গয়না কিংবা জমকালো মেকআপের প্রয়োজন হয়নি। একটি নজরকাড়া গয়নাই বদলে দিয়েছে পুরো সাজ। ফ্যাশনের ভাষায় একে বলা যায় ‘স্টেটমেন্ট জুয়েলারি উইথ মিনিমাল মেকআপ’২৭ নভেম্বর মুক্তি পেয়েছে জেনেলিয়া ডি’সুজা ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘গানমাস্টার জি নাইন’সিনেমাটির একটি প্রচারণামূলক অনুষ্ঠানেই এই সাজে হাজির হয়েছিলেন জেনেলিয়াপর্দায় ইমরান ও জেনেলিয়ার রসায়ন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরামুক্তির প্রথম দুই দিনে ইমরান ও জেনেলিয়ার অভিনয় প্রশংসা পেলেও সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া৮৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম দুই দিনে আয় করেছে আট কোটি রুপিইমরান ও জেনেলিয়ার ‘দো দিন কি জিন্দেগি’ গানটিও প্রশংসা কুড়িয়েছে ভক্তদেরসাজপোশাকের পাশাপাশি নিজের খাদ্যাভ্যাস নিয়েও সচেতন জেনেলিয়া। ২০১৭ সালে মাংস খাওয়া ছেড়ে দেন এই অভিনেত্রী। ২০২০ সাল থেকে পুরোপুরি ভেগান জীবন যাপন শুরু করেন। অর্থাৎ, খাবারের তালিকা থেকে দুধ, ডিমসহ সব ধরনের প্রাণিজ খাবার বাদ দেননিয়মিত শরীরচর্চা করেন জেনেলিয়া। জিমে ওজন তুলে ব্যায়াম বা ওয়েট ট্রেনিংসহ নানা ধরনের শক্তিবর্ধক ব্যায়াম করেন তিনিখেলাধুলার প্রতি জেনেলিয়ার আগ্রহ ছোটবেলা থেকেই। স্কুল ও কলেজজীবনে বাস্কেটবল, হকি ও ফুটবল খেলতেন। খেলাধুলার সেই অভ্যাসের ছাপ আছে তাঁর বর্তমান জীবনযাপনেওইয়ার কাফের প্রতি জেনেলিয়ার ভালোবাসা অবশ্য নতুন নয়। এর আগেও একাধিকবার হুকযুক্ত ইয়ার কাফ পরে হাজির হয়েছেন এই অভিনেত্রীশুধু সিনেমার প্রচারণায় নয়, সিনেমায় জেনেলিয়ার বোহো ঘরানার সাজও প্রশংসা পাচ্ছে দর্শকের কাছেকখনো ছিমছাম পোশাকে, কখনো নজরকাড়া গয়নায়। ৩৯ বছর বয়সে এসে ফ্যাশনের দুনিয়ায় নিজেকে নতুন করে চেনাচ্ছেন জেনেলিয়া ডি’সুজাসার্ভার ডাউন, বিয়ে করতে গিয়ে বিপাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

Read full story at source