বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য চাহিদাসম্পন্ন ১০টি চাকরি কোনগুলো

· Prothom Alo

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কমার্স বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য উচ্চ চাহিদাসম্পন্ন পেশার সুযোগ বেশ ভালো। দেশে ও বৈশ্বিক বাজারে হিসাব, আইন, ব্যবস্থাপনা ও বিনিয়োগ খাতে দক্ষ পেশাজীবীদের প্রয়োজন প্রতিনিয়ত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও দক্ষতা অর্জনের মাধ্যমে কমার্স গ্র্যাজুয়েটরা এসব পেশায় উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারেন।

জেন–জিদের বুদ্ধিবৃত্তিক বিকাশে শিক্ষাপ্রযুক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে কি বেপজায় ৯৯ পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ৯ ফেব্রুয়ারি শুরু

কমার্স শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য কয়েকটি উচ্চ চাহিদাসম্পন্ন পেশা হলো—

Visit zeppelin.cool for more information.

কোম্পানি সেক্রেটারি (সিএস–CS)

কোম্পানির আইনগত ও নিয়ন্ত্রক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, তা নিশ্চিত করেন কোম্পানি সেক্রেটারি। করপোরেট গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স ব্যবস্থাপনায় এই পদের চাহিদা দিন দিন বাড়ছে।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ–CA)

অডিট, কর ব্যবস্থাপনা ও আর্থিক হিসাব সংরক্ষণে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বহুজাতিক কোম্পানি—সবখানেই এই পেশার ব্যাপক চাহিদা রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদেরও সুযোগ

প্রজেক্ট ম্যানেজার

পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত পুরো প্রকল্প পরিচালনার দায়িত্ব পালন করেন প্রজেক্ট ম্যানেজাররা। সময়, বাজেট ও টিম ব্যবস্থাপনায় দক্ষ প্রজেক্ট ম্যানেজারদের চাহিদা বিভিন্ন খাতে দ্রুত বাড়ছে।

বাজেট অ্যানালিস্ট

প্রতিষ্ঠানের আর্থিক সম্পদ সঠিকভাবে বণ্টন ও ব্যয় নিয়ন্ত্রণে বাজেট অ্যানালিস্টরা কাজ করেন। আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণে দক্ষ পেশাজীবীদের জন্য এটি একটি সম্ভাবনাময় ক্যারিয়ার।

মার্কেটিং ম্যানেজার

পণ্য বা সেবার বিক্রি ও ব্র্যান্ড পরিচিতি বাড়াতে মার্কেটিং কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করেন মার্কেটিং ম্যানেজাররা। ডিজিটাল মার্কেটিংয়ের প্রসারের ফলে এই পেশার গুরুত্ব আরও বেড়েছে।

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪

করপোরেট আইনজীবী

মার্জার, অধিগ্রহণ, চুক্তি ও মেধাস্বত্ব–সংক্রান্ত (আইপি) বিষয়ে করপোরেট আইনজীবীরা আইনি পরামর্শ দিয়ে থাকেন। ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এই পেশার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

ইনভেস্টমেন্ট ব্যাংকার

বিনিয়োগ ব্যবস্থাপনা, সম্পদ পরিচালনা ও বড় আর্থিক লেনদেনে ইনভেস্টমেন্ট ব্যাংকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উচ্চ দক্ষতা ও বিশ্লেষণ ক্ষমতা সম্পন্নদের জন্য এটি একটি উচ্চ আয়ের পেশা।

অ্যাকচুয়ারি

গণিত ও পরিসংখ্যান ব্যবহার করে ঝুঁকি বিশ্লেষণ ও ভবিষ্যৎ আর্থিক ক্ষতি পূর্বাভাস দেন অ্যাকচুয়ারিরা। বীমা ও আর্থিক খাতে এই পেশার চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, এসব পেশায় সফল হতে হলে প্রয়োজন সঠিক শিক্ষাগত যোগ্যতা, পেশাগত সনদ এবং বাস্তবভিত্তিক দক্ষতা। সময়োপযোগী প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনার মাধ্যমে কমার্স শিক্ষার্থীরা এসব উচ্চ চাহিদাসম্পন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। তথ্যসূত্র: এনডিটিভি

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, বিদেশে প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার সুযোগ

Read full story at source