‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিরিয়েছিলেন রাভিনা, কিন্তু কেন

· Prothom Alo

বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন সম্প্রতি এমন একটি সিদ্ধান্তের কথা স্মরণ করেছেন, যা বলিউড ইতিহাসের এক আলোচিত ঘটনা হয়ে আছে। পরিচালক করণ জোহরের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব পেয়েও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। পরে সেই চরিত্রেই অভিনয় করে ব্যাপক প্রশংসা পান রানী মুখার্জি।

রাভিনা জানান, সিদ্ধান্তটি ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়; বরং পুরোপুরি ক্যারিয়ারভিত্তিক চিন্তা থেকে নেওয়া। সে সময় তিনি ইতিমধ্যে ‘মোহরা’র মতো ছবির মাধ্যমে নিজেকে প্রধান নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই দ্বিতীয় প্রধান চরিত্রে পর্দায় ফেরাটা তাঁর কাছে পেশাগতভাবে সঠিক মনে হয়নি।

Visit amunra.help for more information.

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘করণ আমার খুব কাছের বন্ধু। আমি ছবিটি করতে চাইতামও। কিন্তু তখন আমার ক্যারিয়ারের যে অবস্থান, সেখানে দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।’ তাঁর ভাষায়, সে সময় তিনি নিজের ক্যারিয়ারকে নতুন করে দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু নায়িকা হিসেবেই।

রাভিনা স্বীকার করেন, সিদ্ধান্তটি সহজ ছিল না। কারণ, ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরবর্তী সময়ে বলিউডের অন্যতম সফল রোমান্টিক সিনেমা হয়ে ওঠে। তবু তিনি মনে করেন, নিজের পরিচয় ধরে রাখার জন্য এই ঝুঁকি নেওয়া জরুরি ছিল। ‘হয়তো পর্দায় উপস্থিতি কম হবে, কিন্তু আমি চাইছিলাম একক নায়িকা হিসেবেই ফিরতে,’ বলেছেন তিনি।

রাভিনা ট্যান্ডন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রী আরও বলেন, চরিত্রটি রানী মুখার্জির জন্য আদর্শ ছিল। কারণ, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন মুখ আর ছবিটি তাঁর ক্যারিয়ারকে এক ধাক্কায় সামনে নিয়ে যায়। ‘ওর জন্য এটা কাজ করেছে; কারণ, সে ছিল ফ্রেশ ফেস। কিন্তু আমার ক্ষেত্রে সেটা অন্য রকম হতো,’ যোগ করেন রাভিনা।

অস্বস্তিকর পোশাক পরতে হবে, তাই শাহরুখের সিনেমা ফিরিয়ে দেন রাভিনা

নব্বইয়ের দশকে ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত’, ‘টিপ টিপ বারষা পানি’ কিংবা ‘শেহের কা লাড়কি’র মতো আইকনিক গানে জনপ্রিয়তার শিখরে ছিলেন রাভিনা। তবে এই সাফল্যের সঙ্গে ছিল আরেকটি চ্যালেঞ্জ—তাঁকে শুধু নাচের গানে সীমাবদ্ধ করে দেখার প্রবণতা। তিনি জানান, অনেক ‘স্পেশাল ড্যান্স নাম্বার’ ফিরিয়ে দিয়েছেন শুধু টাইপকাস্ট হওয়ার ভয়ে।

রাভিনা ট্যান্ডন এখনো সিনেমায় সক্রিয়। সামনে তাঁর বড় প্রজেক্ট ‘ওয়েলকাম টু জঙ্গল’, যেখানে তিনি একঝাঁক তারকার সঙ্গে আবারও ফিরছেন রুপালি পর্দায়।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Read full story at source