ভাষাশহীদদের বীরত্ব আজও অনুপ্রেরণা হয়ে আছে

· Prothom Alo

বাঙালিই একমাত্র জাতি যারা তাদের রাষ্ট্রভাষা রক্ষার দাবিতে জীবন উৎসর্গ করেছে। ভাষার জন্য প্রাণ দেওয়া সেই বীর সন্তানদের ত্যাগের কারণেই আজ আমরা বুকভরে বাংলায় কথা বলতে পারছি। ১৯৫২ সালের সেই অগ্নিঝরা ফেব্রুয়ারিতে সালাম, বরকত, রফিক ও জব্বারদের আত্মত্যাগ বাঙালি জাতিকে দিয়েছিল আত্মপরিচয়ের অধিকার। ভাষাশহীদদের সেই অসামান্য বীরত্ব আজও প্রতিটি বাঙালির হৃদয়ে অনুপ্রেরণা হয়ে আছে।

সেই বীর ভাষাসৈনিকদের স্মরণে ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরিতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে রংপুর বন্ধুসভা। এ সময় তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুরা।

Visit asg-reflektory.pl for more information.

জেলা শিল্পকলা একাডেমি শহীদ মিনারে রংপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক জহির রায়হান, বন্ধুসভার উপদেষ্টা রাবেয়া আক্তার, সভাপতি সোহেলী চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দীপ্ত তালুকদার, সহসভাপতি মামুন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বৈশাখী রাণী ও হৃত্বিক রয়, দপ্তর সম্পাদক তাসফিয়া খন্দকার, বন্ধু সোহাগ দাস, পঙ্কজ কুমার, রোদেলা কাওসার, অপ্সরা, নৈরীত রয়, গালিবসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা

Read full story at source