কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের মেধাতালিকা প্রকাশ, ভর্তি দুই দিন, ক্লাস ১২ এপ্রিল

· Prothom Alo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল শুরু হবে।

২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আজ (২২ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা থেকে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে লিংকে প্রবেশ করে ভর্তি–ইচ্ছুকরা নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের মোবাইলফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।’

Visit sportnewz.click for more information.

শিক্ষা ক্যাডারদের কাজ কেবল চক–ডাস্টার হাতে শ্রেণিকক্ষে, না শিক্ষাব্যবস্থাপনা ও প্রশাসনের নেতৃত্বে থাকা

ভর্তি ফরম সংগ্রহ কবে

মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট) সংশ্লিষ্ট অনুষদের ইউনিট অফিসে সশরীর উপস্থিত হয়ে বিভাগীয় কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদন যেভাবে

ভর্তি ফি কত

ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি ডিন অফিস উন্নয়ন ফি ও বিভাগীয় উন্নয়ন ফি–ও পরিশোধ করতে হবে।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন অন অথবা অফ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন ‘অফ’ করলে পরবর্তী সময়ে তা ‘অন’ করার সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সব ভর্তি কার্যক্রম সম্পন্নের পর আগামী ১২ এপ্রিল থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

ভর্তিসংক্রান্ত হালনাগাদ তথ্যসংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিভাগ পছন্দক্রম শুরু

Read full story at source